Annapurna Yojana Protest | অন্নপূর্ণার টাকা না পেয়ে পথ অবরোধ, কালনায় আটক ১! তারপর...

Annapurna Yojana Protest | অন্নপূর্ণার টাকা না পেয়ে পথ অবরোধ, কালনায় আটক ১! তারপর...

Published : Aug 21, 2026, 07:00 PM IST

Annapurna Yojana Protest | Purba Bardhaman | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে কালনা-কাটোয়া এসটিকে রোডে পথ অবরোধ করলেন একাধিক মহিলা। কালনা ১ নম্বর বিডিও অফিসের সামনে লিচুতলায় অবরোধ ঘিরে ছড়ায় উত্তেজনা। অভিযোগ, কেউ এক মাস টাকা পাওয়ার পর দু’মাস ধরে বঞ্চিত, আবার কেউ তিন মাস ধরে টাকা পাননি। এমনকি কাগজে ‘অ্যাপ্রুভ’ লেখা থাকলেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে দাবি আন্দোলনকারীদের। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বৈষম্যের অভিযোগও তুলেছেন তাঁরা। অবরোধে শামিল এক ব্যক্তিকে পুলিশ আটক করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় ২০ মিনিট অবরোধের পর কালনা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন টাকা পাচ্ছেন না উপভোক্তারা? কী অভিযোগ মহিলাদের? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

04:30রেজিনগরে মর্মান্তিক দুর্ঘটনা, জেসমিনার বাড়িতে শুভেন্দু, দিলেন বড় প্রতিশ্রুতি
23:56Mamata Banerjee: হাইজ্যাক করে, থ্রেট দিয়ে হারিয়েছে আমায়, মমতার বিস্ফোরক অভিযোগ
09:32Madan Mitra: অনুব্রত-হামলার নেপথ্যে কে? মদন মিত্রের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
20:24Mutual Fund: অল্প সময়ে টাকা বাড়াতে চান? ঠিক ফান্ড না চিনলে ভয়ানক ক্ষতি হবে
05:50CM Suvendu Latest Speech: ‘২ বছরে ৪০ হাজার শ্রমিককে ফেরাব!’ রেজিনগরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
05:22অর্ধেক ডুবেই চলছে ট্রাম, রাস্তায় হাজির সমুদ্র। ফ্রান্সে ভয়বাহ বন্যা
13:11CM Suvendu On Rejinagar By Election: ‘বিভাজন নয়, উন্নয়ন চাই!’ রেজিনগরে জয়ের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
03:32সিনেমাকে হার মানায়! সুপারহিরো ক্যাপ্টেন স্মিতের কীর্তি, ১৭৪ প্রাণ বাঁচালেন কীভাবে?
21:45Flydubai Incident: ফ্লাইদুবাই-এর ককপিটে তখন কী ঘটেছিল? কী করেছিলেন স্মিত মচ্ছর? বড় সত্য সামনে আনলেন ক্যাপ্টেন রান্ধাওয়া!
03:35Flydubai Incident: '৯/১১ হতে পারত!' মাঝআকাশে ককপিটে রক্তাক্ত লড়াই! ১৭০ জনের প্রাণ বাঁচিয়ে 'হিরো' ভারতীয় পাইলট, মোদীর 'স্যালুট'!