
সিনেমাকে হার মানায়! সুপারহিরো ক্যাপ্টেন স্মিতের কীর্তি, ১৭৪ প্রাণ বাঁচালেন কীভাবে?
৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছে বিমান। বিমানে ১৭৪ জন যাত্রী। হঠাৎ ককপিটে ভয়াবহ হামলা! গুরুতর আহত ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সামনেই তখন একটাই চ্যালেঞ্জ, নিজের জীবন বাঁচানো নয়, ১৭৪ জন যাত্রীর প্রাণ রক্ষা করা।
৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছে বিমান। বিমানে ১৭৪ জন যাত্রী। হঠাৎ ককপিটে ভয়াবহ হামলা! গুরুতর আহত ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সামনেই তখন একটাই চ্যালেঞ্জ, নিজের জীবন বাঁচানো নয়, ১৭৪ জন যাত্রীর প্রাণ রক্ষা করা। ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝআকাশে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েও হাল ছাড়েননি ভারতীয় এই পাইলট। বিমান প্রায় ১৪ হাজার ৩০০ ফুট নীচে নেমে যাওয়ার পরও পরিস্থিতি সামাল দেওয়ার লড়াই চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ককপিটের দরজা খোলা, হামলাকারীকে নিয়ন্ত্রণে আনা এবং বিমানকে নিরাপদে মাটিতে নামানোর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ক্যাপ্টেন স্মিত।
১৭৪ জন যাত্রী নিরাপদে বেঁচে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন স্মিত মাচ্ছার। কে এই ভারতীয় পাইলট? কীভাবে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে বদলে গেল একটি যাত্রীবাহী বিমানের পরিস্থিতি? আর কেন তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু?
দেখুন ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের অবিশ্বাস্য সাহসিকতার পুরো কাহিনি।