
Delhi Police on CJP Protest, Abhijeet Dipke | সিজিপি নেতা অভিজিৎ দীপকে ও তার পরিবারের দাবি উড়িয়ে কার্যত ফ্যাক্ট-চেক করল দিল্লি পুলিশ। অভিজিতের বাবা ভগবান দীপকে দাবি করেছিলেন, ''দীপকেকে ঠাকুমার মৃত্যুসংবাদ দেওয়া হয়নি। আমাদের সঙ্গে ওঁর (দীপকে) কোনও যোগাযোগ হয়নি। ফোন করেছিলাম। যোগাযোগের চেষ্টা করেছি অনেক বার।" করোরচ জনতা পার্টির পক্ষ থেকেও একই দাবি করা হয়। কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে দিল্লির পুলিশের শীর্ষ কর্তা জানালেন, হেজাজতে থাকাকালীন অভিজিতকে তাঁর ঠাকুর মৃত্যুর খবর-কে দেওয়া হয়। এর পাশাপাশি দিল্লিতে ছড়িয়ে পড়া ভুয়ো খবর ও বিভ্রান্তিকর ভিডিও নিয়ে সতর্ক করল দিল্লি পুলিশ। এর পাশাপাশি সাধারণ মানুষকে যাচাই না করে কোনও ভিডিও বা খবর শেয়ার না করার আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ। কোনও তথ্যের সত্যতা জানতে নির্ভরযোগ্য ও সরকারি সূত্রের সাহায্য নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।