SSC Recruitment Scam: মন্ত্রীর পরিচয় দিয়ে এসএসসি সচিবকে প্রভাবিত করার চেষ্টা, গ্রেফতার ১

এসএসসি-র চলতি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। বিধাননগর ইস্ট থানায় এসএসসি সচিবের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জুলফিকার আলী নামে দেবগঙ্গার এক বাসিন্দাকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।

Share this Video

এসএসসি-র চলতি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। বিধাননগর ইস্ট থানায় এসএসসি সচিবের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জুলফিকার আলী নামে দেবগঙ্গার এক বাসিন্দাকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। অভিযোগ, মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডুর পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএসসি সচিবকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। চলতি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একাধিক বিষয়ে বার্তা পাঠানো হয়েছিল বলে অভিযোগ।

রবিবার সকালে এই মামলার তদন্তভার নেয় সিআইডি। ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত, কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না এবং কোন নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করতে চায়নি সিআইডি।

Related Video