বিরিয়ানির সুবাসে জমজমাট স্কুল! চেটেপুটে খেল খুদে পড়ুয়ারা | Mid Day Meal

বিরিয়ানির সুবাসে জমজমাট স্কুল! চেটেপুটে খেল খুদে পড়ুয়ারা | Mid Day Meal

Published : Sep 22, 2026, 10:05 AM IST

Mid Day Meal | ধূপগুড়ির স্কুলে মিড ডে মিলে বিরিয়ানি! খুদে পড়ুয়াদের আবদার মেনে স্কুল কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে ১৮৪ জন ছাত্রছাত্রীর পাতে তুলে দেওয়া হল ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাইমারি স্কুলে PM POSHAN প্রকল্পের আওতায় এই বিশেষ আয়োজন করা হয়। প্রতিদিনের ডিম-সয়াবিনের চেনা মেনুর বাইরে গিয়ে পড়ুয়াদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক জয় বসাক। ‘স্যার, একদিন বিরিয়ানি খাব’ পড়ুয়াদের এমন আবদার থেকেই এই অভিনব উদ্যোগ। বিরিয়ানি পেয়ে খুদেদের উচ্ছ্বাস ও আনন্দের ছবি ইতিমধ্যেই নজর কেড়েছে। এই ভিডিওতে দেখুন ধূপগুড়ির স্কুলে মিড ডে মিলে বিরিয়ানি আয়োজনের সম্পূর্ণ ঘটনা, পড়ুয়াদের প্রতিক্রিয়া এবং কেন এমন উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ।

04:58Annapurna Yojana Protest: 'একসাথে ১২ হাজার দিতে হবে, জয় শ্রীরাম' হুঁশিয়ারি! অন্নপূর্ণার টাকা না পেয়ে চরম হতাশায় মহিলারা!
10:27Algeria Flood: সাহারা মরভূমির কোলে ভয়াবহ বন্যা, রাস্তায় ভাসছে উট, পুরো জলের তলায় খেজুর গাছও
20:35Investment Portfolio Strategy: কোটিপতি হতে চাইলে এভাবে পোর্টফলিও করতে হবে! জেনে নিন পদ্ধতি
06:56ব্যারাকপুরে দাদা বৌদির হোটেলে ইঁদুর! নর্ম্যাল বলছেন ম্যানেজার! ভাইরাল ভিডিও
04:59Annapurna Yojana | 'একসাথে ১২ হাজার দিতে হবে' অন্নপূর্ণার টাকা না পেয়ে চরম হতাশায় মহিলারা!
07:17Annapurna Yojana Protest: কেউ পেয়েছেন একবার, কেউ দু'বার, অন্নপূর্ণার টাকা না ঢোকায় চাঁচল ব্লকে হইচই, সমস্যার সমাধান কোথায়?
07:17পুজোর আগেও ঢুকল না অন্নপূর্ণার টাকা! চরম হতাশায় মহিলারা | Annapurna Bhandar
09:23অন্নপূর্ণা যোজনার ফর্ম পুড়িয়ে দিল মমতা! কিন্তু কেন? | Annapurna Bhandar News
04:25Tokyo Typhoon Dujuan: টোকিওতে ধেয়ে আসছে ভয়বাহ টাইফুন, রেকর্ড বৃষ্টিতে জলের তলায় রাজধানী