গঙ্গার ভয়াল রূপ! মুহূর্তে গিলে খেল প্রাচীন শিব মন্দির! | Malda River Erosion

গঙ্গার ভয়াল রূপ! মুহূর্তে গিলে খেল প্রাচীন শিব মন্দির! | Malda River Erosion

Published : Sep 07, 2026, 12:15 PM IST

Malda River Erosion | মালদার রতুয়ায় গঙ্গার ভয়াবহ ভাঙনে চোখের পলকে তলিয়ে গেল প্রায় দেড়শো বছরের প্রাচীন এক শিব মন্দির। রবিবার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা পঞ্চায়েতের মুলিরামটোলা এলাকায় এই ঘটনা ঘটে। মহানন্দটোলার জিতুটোলা ও মুলিরামটোলা সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বেশ কিছুদিন ধরেই গঙ্গার আগ্রাসী রূপ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বহু বিঘে চাষের জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ফেলে শেষ মুহূর্ত পর্যন্ত মন্দিরটি রক্ষার চেষ্টা করেছিলেন, কিন্তু তীব্র জলোচ্ছ্বাসের সামনে সেই প্রতিরোধ টেকেনি। চোখের সামনে নিজেদের ভক্তি ও ঐতিহ্যের প্রতীক হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা। নদীপাড়ে দাঁড়িয়ে অসহায় মানুষের হাহাকার আর 'জয় ভোলেনাথ' ধ্বনিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় এখন গোটা এলাকা জুড়ে ঘরবাড়ি হারানোর চরম আতঙ্ক তৈরি হয়েছে।

12:34কলকাতা পুলিশ না থাকলে যেত আরও প্রান, এ কী বলছেন চোরবাগানের ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী?
06:51আরশোলাদের তাড়াতে ময়দানে ABVP, চরম হুঁশিয়ারি দিলেন অভিজিৎ দীপকে, নেহা বোরাদের
05:50Kalyan Banerjee: দুর্গাপুজোয় হাউহাউ করে কাঁদলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়! কী কারণে আবেগে ভাসলেন সাংসদ?
17:14Kalyan Banerjee: চোরবাগান বিপর্যয় নিয়ে মুখ খুলেই বিস্ফোরক কল্যাণ! শুভেন্দুকে নিয়ে কী বললেন তিনি?
04:44Sriparna Poddar: কান্নায় ভেঙে পড়লেন পরিজনেরা, শেষ বিদায় শ্রীপর্ণাকে
04:16চোরবাগান কাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা! নিজের চোখে কী দেখেছিলেন কল্পনা পাল? | Chorbagan Incident
08:24Kunal Ghosh On Chorbagan Tragedy: চোরবাগান কাণ্ডে শুভেন্দু সরকারকে তুলোধোনা কুণালের! মুখ্যমন্ত্রীকে কী সতর্কবার্তা দিলেন?
07:29Chorbagan Incident: ঠাকুর দেখতে কলকাতায় গিয়ে এমন পরিণতি! টগর ও সন্দীপের মৃত্যুতে শোকস্তব্ধ বীরপুর
14:54Tiger Shroff: কারা মারতে এসেছিল টাইগারকে? বলে দিলেন এই ড্রাইভার! দেখুন
07:29মা টগর, ছেলে সন্দীপ আর ফিরল না! শোকস্তব্ধ বীরপুর | Chorbagan Incident