Chorbagan Incident: ঠাকুর দেখতে কলকাতায় গিয়ে এমন পরিণতি! টগর ও সন্দীপের মৃত্যুতে শোকস্তব্ধ বীরপুর

Chorbagan Incident: কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের রায়নার বীরপুর গ্রামের একই পরিবারের মা ও ছেলে। এই মর্মান্তিক ঘটনা পরিবারে নিয়ে এসেছে গভীর শোকের ছায়া।

Share this Video

Chorbagan Incident: কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপ দেখতে গিয়েছিলেন টগর বেজ ও তাঁর ছেলে সন্দীপ বেজ। সেখানেই পদপিষ্টের ঘটনায় তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় মোট ১৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।

রবিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে বীরপুর গ্রামে পৌঁছন রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, রায়নার বিধায়ক সুভাষ পাত্র এবং প্রশাসনের আধিকারিকরা। শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তার কথাও জানান প্রতিমন্ত্রী।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী মঙ্গলবার বীরপুরে এসে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে প্রতিমন্ত্রী ও বিধায়ক জানিয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল? কীভাবে ঠাকুর দেখতে গিয়ে প্রাণ হারালেন মা ও ছেলে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

Related Video