
Koel Mallick Rajya Sabha Nomination: বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন কোয়েল মল্লিক। বিজেপিতে যোগ দেওয়ার পরই রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন কোয়েল। কোয়েল মল্লিকের বিজেপিতে যোগদান এবং রাজ্যসভার প্রার্থী হওয়া ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ঘিরেও তৈরি হয়েছে আগ্রহ।