Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?

Koel Mallick Join BJP: কোয়েল মল্লিকের বিজেপিতে যোগদান কি বদলে দেবে বাংলার রাজনৈতিক সমীকরণ? রাজ্যসভায় তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটা গুরুত্বপূর্ণ? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

Share this Video

Koel Mallick Join BJP: বদলে গেল রাজনৈতিক সমীকরণ! দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক। মুরলিধর লেনে বিজেপির রাজ্য দফতরে দলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। আর বিজেপিতে যোগদানের পরই সামনে এল তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের ইঙ্গিত।

তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার পর রাজনৈতিক পালাবদলের সময় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কোয়েল মল্লিক। ইস্তফার পর বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছিল নতুন জল্পনা। তাহলে কি এবার বিজেপির সঙ্গেই নতুন রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন কোয়েল? সেই প্রশ্নের উত্তর মিলল আজ।

বিজেপিতে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান কোয়েল মল্লিক। একইসঙ্গে মানুষের জন্য কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি। বিজেপির টিকিটে ফের রাজ্যসভার প্রার্থী হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। আজই রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তাঁর।

কোয়েল মল্লিকের বিজেপিতে যোগদান কি বদলে দেবে বাংলার রাজনৈতিক সমীকরণ? রাজ্যসভায় তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটা গুরুত্বপূর্ণ? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

Related Video