
Rejinagar Bypoll 2026 | রেজিনগরের উপনির্বাচনে ফের বড় মোড়! কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী। প্রার্থিপদ প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানানোর পরেই মত বদল। ‘দিদি’র সঙ্গে কথা বলার পর নতুন প্রতীকেই মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। রবিউল আলম চৌধুরী জানিয়েছেন, তিনি মনোনয়ন প্রত্যাহার করছেন না। বরং নতুন প্রতীক নিয়েই আজ থেকেই প্রচারে নামার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে প্রথমে তিনি অন্যভাবে ভাবলেও এখন নতুন প্রতীকেই মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ‘দিদি’ যা বলবেন, সেই অনুযায়ী তিনি এগোবেন বলেও সংবাদমাধ্যমকে জানান। রেজিনগরের উপনির্বাচনে এই নাটকীয় সিদ্ধান্ত বদলের ফলে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। কেন কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল? রবিউল আলম চৌধুরীর পরবর্তী পদক্ষেপ কী? উপনির্বাচনের প্রচারে এর কী প্রভাব পড়তে পারে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।