
Suvendu Adhikari News | বারুইপুর থেকে গাইঘাটা, অত্যাচার ও খুনের মামলায় এনকাউন্টার ঘিরে উত্তাল বাংলার রাজনীতি। শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি, আগের সরকারের আমলে হওয়া কোনও অত্যাচার ও খুনের মামলার অভিযুক্তকেও ছাড় দেওয়া হবে না। মাটিগাড়া-সহ একাধিক মামলায় দ্রুত বিচারের জন্য Special Public Prosecutor নিয়োগের কথাও জানালেন তিনি। একইসঙ্গে পার্কস্ট্রিট কাণ্ড ও হাঁসখালি মামলা নিয়ে পূর্বতন মুখ্যমন্ত্রীর মন্তব্যকে নিশানা করে তীব্র রাজনৈতিক আক্রমণ। অন্যদিকে, এখনও বিচারাধীন তিলোত্তমা মামলা।