ভোটার তালিকা নিয়ে এবার কী হতে চলেছে?

Share this Video

২৩ নভেম্বর প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা (West Bengal Draft Voter List 2026)। এই তালিকা প্রকাশের আগে CEO দফতরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হল সর্বদল বৈঠক। বৈঠকের পর তৃণমূল নেতা কুণাল ঘোষ CEO দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, দিল্লির নির্দেশের কথা বলে দায়িত্ব এড়ানো চলবে না। পাশাপাশি SSR (Special Summary Revision) প্রক্রিয়ার নামে কোনওভাবেই ভোটারদের নাম বাদ দেওয়া বা 'ভোটার নিধন যজ্ঞ' বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। কী বললেন কুণাল ঘোষ? কী হতে চলেছে ২৩ নভেম্বর? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

Related Video