নিজের গলার সোনার চেন বন্ধক রেখে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমানের গলসীর BJP MLA Raju Patra। ঋণের বোঝায় বাড়ি হারানোর আশঙ্কায় থাকা সমর পালের পরিবারের হাতে তুলে দিলেন ১ লক্ষ টাকার আর্থিক সাহায্য। পূর্ব বর্ধমানের বেলান গ্রামের সমর পাল আর্থিক অনটনের কারণে ঋণ শোধ করতে না পারায় বাড়ি হারানোর মুখে পড়েছিলেন। বন্ধ হয়ে গিয়েছিল মেয়ের পড়াশোনা, ছেলের টিউশন ফি দেওয়াও কঠিন হয়ে পড়েছিল। পরিবারের এই দুর্দশার কথা শুনে নিজের সোনার চেন বন্ধক রেখে এক লক্ষ টাকার চেক তুলে দেন গলসীর বিজেপি বিধায়ক রাজু পাত্র। বিধায়কের এই মানবিক উদ্যোগে আবেগাপ্লুত সমর পাল ও তাঁর পরিবার। দেখুন এই মানবিক উদ্যোগের সম্পূর্ণ খবর।