
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার যুবক
হাড়োয়া থানা এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মারধর ও ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
হাড়োয়া থানা এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মারধর ও ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, বিয়ের কথা বলতেই তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পর অভিযুক্ত গোলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।