
কাশ্মীরে ফের জঙ্গি হামলা! কুলগামের আখরানে CRPF Camp লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল বাইকে আসা এক হামলাকারী। এই হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন CRPF জওয়ান। আহত জওয়ানদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, দুপুর প্রায় ২টো ১৭ মিনিট নাগাদ CRPF-এর ৪৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পের কাছে নাকা তল্লাশির সময় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী বাইকে চেপে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে জোরদার Search Operation। ঘটনাস্থলে পৌঁছেছে Quick Reaction Team (QRT)। এই হামলার ঘটনায় লতিফ মহম্মদ ভাটের নামও উঠে এসেছে। একাধিক নাশকতার ঘটনায় তাঁর যোগ থাকার অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। তবে হামলার সঙ্গে তাঁর সরাসরি যোগের বিষয়টি তদন্তসাপেক্ষ।