Kolkata Derby : ডার্বি সবসময় স্পেশাল, আশা করি জিতব: প্রীতম কোটাল

Kolkata Derby : ডার্বি সবসময় স্পেশাল, আশা করি জিতব: প্রীতম কোটাল

Published : Oct 25, 2022, 08:22 PM IST

ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। করোনা আবহে চারটি ম্যাচই হয়েছে গোয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে। এবারই প্রথম আইএসএল-এ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াই করবে কলকাতার এই দুই দল।

ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। করোনা আবহে চারটি ম্যাচই হয়েছে গোয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে। এবারই প্রথম আইএসএল-এ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াই করবে কলকাতার এই দুই দল। এখনও পর্যন্ত আইএসএল-এ চারটি সাক্ষাৎকারের প্রতিটিতেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। এমনকী, চলতি মরসুমে ডুরান্ড কাপেও সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে লাল-হলুদের বিরুদ্ধে নিরঙ্কুশ জয়ের রেকর্ড নিয়েই শনিবার মাঠে নামছে হুয়ান ফেরান্দোর দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবুজ-মেরুন কোচ টানা চারদিন ক্লোজড-ডোর অনুশীলনের ব্যবস্থা করেছেন। মঙ্গলবার থেকে মোহনবাগান মাঠে শুরু হয়েছে বড় ম্যাচের প্রস্তুতি। সংবাদমাধ্যমের পাশাপাশি সদস্য-সমর্থকদেরও অনুশীলন দেখার সুযোগ থাকছে না | 

কলকাতা ডার্বি নিয়ে সবুজ-মেরুনের ডিফেন্ডার প্রীতম কোটাল বললেন, “ডার্বি সবসময় আলাদা। সব বাঙালির কাছেই এই ম্যাচের বিশেষ গুরুত্ব আছে। ডার্বি সবসময় ৫০-৫০। আশা করি এবারও আমরা জিততে পারব। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পাওয়ায় দলের মনোবল তুঙ্গে। আশা করি শনিবার জয় পাব।”
এবারই প্রথম সবুজ-মেরুনে যোগ দেওয়া আশিক কুরুনিয়ান বললেন, “ইস্টবেঙ্গল ভাল দল। শনিবার আমাদের জিততে হলে ভাল খেলতে হবে। কোচ আমাকে যেখানে খেলতে বলবেন সেখানেই খেলব। প্রথম দলে থাকাই আসল ব্য়াপার।”
 

13:14IND vs PAK: ভারতের দাপটে লণ্ডভণ্ড পাকিস্তান! মাঝপথেই মাঠ ছেড়ে পালাল পাকিস্তানিরা! দেখুন
06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
07:33IND vs PAK: কলম্বোয় পাকিস্তানকে কচুকাটা করল ভারত! ম্যাচ জিতে সুপার এইটে ঈশানরা
09:00Messi Chaos : কেউ বললেন চোর! টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে তাণ্ডব যুবভারতীতে, কটাক্ষ সুকান্তর
06:23Messi Kolkata : এটাই মেসি ম্যাজিক! হনিমুনে না গিয়ে মেসিকে দেখতে লাইনে দাঁড়িয়ে গৃহবধূ!
08:54Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি
03:37পর পর তিনবার, দুবাইতে পাকিস্তানের বিসর্জন, কী বলছেন পাকিস্তানিরা? দেখুন
05:19দুবাইয়ের মাঠে যেন 'অপারেশন সিঁদুর!' পাকিস্তানকে উড়িয়ে এশিয়ার সেরা ভারত
03:50IND vs Ban : এশিয়া কাপের ফাইনালে ভারত, অভিষেক শর্মার সাফল্যে খুশি তাঁর মা ও দিদি