রেশনে দেওয়া হচ্ছে পোকা ধরা চাল, তাই নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী

রেশনে দেওয়া হচ্ছে পোকা ধরা চাল, তাই নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী

Published : Sep 02, 2020, 03:45 PM ISTUpdated : Sep 02, 2020, 06:11 PM IST
  • আবারও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে
  • এবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বামশোর গ্রামে
  • সেখানে চালে পোকা থাকায় গ্রাহকরা চাল নিতে অস্বীকার করে
  • এক নজরে দেখেনিন কি বলছেন সেখানকার গ্রাহকরা

রেশনের চাল নিয়ে মানুষের অভিযোগ নতুন কোনও ঘটনা নয়। এবার সেই রেশনের চালেই পোকা। এমনই ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বামশোর গ্রামে। সেখানে গ্রামবাসীদের যে চাল দেওয়া হচ্ছে সেই চাল শুধু নিম্নমানেরই নয়। সেই সঙ্গে চালে পোকাও আছে বলে দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীরা জানিয়েছেন আগে যেখানে মিনিকেট চাল দেওয়া হত এখন তার বদলে যে চাল দেওয়া হচ্ছে তা একেবারেই খাবারের যোগ্য নয়। আর সেই কারণেই তারা সাফ জানিয়ে দেয় যে তারা এই চাল নেবে না। এই ঘটনা নিয়ে রেশন ডিলার কলিমুর রহমান জানান, সরকার থেকে তিনি এই চালই পেয়েছেন। তবে তিনি স্বীকার করেন, চাল দেওয়ার সময় চাল যে প্রকৃতই খারাপ তা তিনি দেখেছিলেন। এছাড়াও এই কথা তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন বলে তিনি জানান।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ