অর্থের বিনিময়ে পাশমার্ক, শিলিগুড়িতে  প্রকাশ্যে এল অধ্য়াপকের নাম

অর্থের বিনিময়ে পাশমার্ক, শিলিগুড়িতে প্রকাশ্যে এল অধ্য়াপকের নাম

Published : Sep 12, 2020, 11:29 AM IST
  • শিলিগুড়ি ভাইরাল অডিওকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
  • প্রকাশ্যে এল এক অধ্য়াপকের নাম
  • বিষয়টির প্রতিবাদ জানিয়ে পুলিশের দ্বারস্থ টিএমসিপি
  • নড়চড়ে বসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ 

মিঠু সাহা, শিলিগুড়ি-শিলিগুড়ি অডিওকাণ্ডে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। যে ব্যক্তি দালাল সেজে পাশ মার্কের জন্য টাকার দাবি করেছিলেন, তিনি আসলে একজন অধ্য়াপক। দশ হাজার টাকা দিলেই ছাত্রীকে পাশ দেওয়া হবে বলে জানিয়েছিলেন ওই অধ্যাপক। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শিলিগুড়ি কলেজের ওই অধ্য়াপক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ছাত্রীর সঙ্গে কথা বলা পুরুষ কণ্ঠস্বরের ভিত্তিতে ওই অধ্য়াপককে চিহ্নিত করা হয়েছে। তিনি শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিবাগের অধ্য়াপক অমিতাভ কাঞ্জিলাল। অন্যদিকে, অনুমানের ভিত্তিতে এই দাবি করেছেন শিলিগুড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদ। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হতে চলেছে তাঁরা। শুধু তাই নয়, অধ্য়াপকের বিরুদ্ধে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।

ফেসবুক পোস্ট হওয়ায় একটি অডিও ঘিরে জল্পনা শুরু হয়েছিল শিলিগুড়ির শিক্ষামহলে। ফোনে ছাত্রীকে পুরুষ কণ্ঠ ব্যক্তি ইংরেজি ও হিন্দি কথোপকথনে জানান, পাশ মার্ক পেতে হলে টাকা লাগবে। পার্ট-ওয়ান ও পার্ট-টু মিলিয়ে লাগবে দশ হাজার টাকা। এই বিতর্কিত অডিও ক্লিপ ঘিরে বিতর্ক শুরু হয়। কড়া সমালোচনা করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ