'মমতার ঘরেই সব কাট মানি আছে', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ মুকুলের, দেখুন ভিডিও

'মমতার ঘরেই সব কাট মানি আছে', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ মুকুলের, দেখুন ভিডিও

Published : Jun 30, 2019, 01:46 PM IST
  • কাটমানি ইস্যুতে সরাসরি মমতাকেই নিশানা
  • কেশপুরের সভা থেকে আক্রমণ মুকুল রায়ের
  • মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি শেষ করতে চাইছেন। কিন্তু সব কাটমানি তো তাঁর ঘরেই রয়েছে। তাই দুর্নীতি শেষ করতে গেলে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পদত্যাগ করতে হবে। শনিবার কেশপুরের সভা থেকে এভাবেই কাটমানি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর অভিযোগ, দুর্নীতি উপর থেকে নিচুতলার নেতানেত্রীদের মধ্যে ছড়ায়। তাই তৃণমূলনেত্রী কাটমানি নিয়ে নিচুতলার নেতাদের উপরে দায় চাপাতে চাইলেও তা বিশ্বাসযোগ্য নয় বলেই মুকুলের দাবি। 

পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করে বিজেপি৷ সেখানেই এ কথা বলেন মুকুলবাবু। তিনি আরও বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি সেই দলে ছিলেন। তাই এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন। যতদিন না তৃণমূল ক্ষমতাচ্যুত হচ্ছে ততদিন তাঁর প্রায়শ্চিত্ত হবে না বলেও মন্তব্য করেন মুকুল রায়। তিনি দাবি করেন,  আগামী বিধানসভা ভোটে কেশপুর থেকে লক্ষাধিক ভোটে জিতবে বিজেপি।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ