Viral Age Gap Couple: ২৬ বছরের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ৭৭ বছরের প্রেমিকের, ৫১ বছরের ব্যবধানের ভাইরাল প্রেমের কাহানি

Published : Mar 11, 2026, 03:49 PM IST
Diana Edger

সংক্ষিপ্ত

Viral Age Gap Couple: দুজনের বয়সের ব্যবধান ৫১ বছর। প্রেমিকার বয়স ২৬, আর তার প্রেমিকের ৭৭! হ্য়াঁ, বছর দুয়েক আগে যখন ২৬-এর তরুণী ডায়ানা মোন্টানো (Diana Montano)র সঙ্গে ৭৭ বছরের বৃদ্ধ এডগারের (Edgar) প্রেমের খবর প্রকাশ্যে এসেছিল।

Viral Age Gap Couple: দুজনের বয়সের ব্যবধান ৫১ বছর। প্রেমিকার বয়স ২৬, আর তার প্রেমিকের ৭৭! হ্য়াঁ, বছর দুয়েক আগে যখন ২৬-এর তরুণী ডায়ানা মোন্টানো (Diana Montano)র সঙ্গে ৭৭ বছরের বৃদ্ধ এডগারের (Edgar) প্রেমের খবর প্রকাশ্যে এসেছিল, তখন নেটিজনেরা যেন হামলা পড়েছিলেন। এবার ডায়না-এডগারের চর্চিত প্রেম ফের খবরে। সম্প্রতি ডায়ানার জন্মদিনের একটি ভিডিও ঘিরে আবারও সোশ্যাল মিডিয়ায় নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান দিয়েগো-এর এই অসময় বয়েসের দম্পতি প্রথম আলোচনায় আসেন ২০২৪-২৫ সালের দিকে, যখন তারা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা জানান। তবে তাদের পরিচয় হয়েছিল তারও আগে, ২০২৩ সালের জুলাই মাসে। জানা যায়, এডগারের প্রাক্তন বান্ধবীর মাধ্যমে দু'জনের পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। 

নেটিজেনদের সমালোচনা

সম্প্রতি নিজের ২৬তম জন্মদিন উপলক্ষে ডায়ানা একটি ভিডিও পোস্ট করেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক-এ। তাদের যৌথ অ্যাকাউন্ট @diana_edgar7-এ আপলোড করা সেই ভিডিওতে এডগারের সঙ্গে ডায়ানার ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়ে। ভিডিওটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায়।

গোল্ড ডিগার নাকি সত্য়ি প্রেম

অনেকেই ডায়ানাকে 'গোল্ড ডিগার' (অর্থের লোভে ধনী ব্যক্তিদের মিথ্যা প্রেম) বলে কটাক্ষ করেছেন। কেউ আবার দাবি করেছেন, টাকার জন্য তিনি এই সম্পর্ক বজায় রাখছেন। এমনকি কেউ কেউ এই সম্পর্ককে 'অস্বাভাবিক' বলেও মন্তব্য করেছেন। তবে এসব সমালোচনায় বিচলিত নন ডায়ানা। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বয়স নয় সম্পর্কের ভিত হওয়া উচিত পারস্পরিক সম্মান ও বোঝাপড়া। তাঁর দাবি, এডগারের মধ্যে তিনি যে পরিণত মানসিকতা, ধৈর্য এবং আবেগগত স্থিরতা পেয়েছেন, তা তাঁর বয়সী অনেক পুরুষের মধ্যেই পাননি। ডায়নার দাবি, এডগারের বুদ্ধিমত্তা, আর হাস্যরসের কারণেই তিনি প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

প্রেমিকের জন্মের সময় প্রেমিকের বয়স ছিল ৫১

ডায়ানার জন্মের সময় তার প্রেমিক এডগারের বয়স ছিল ৫১। ডায়ানা আরও জানিয়েছেন, প্রথমদিকে তাঁর পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। তবে পরে তাঁর মা এডগারের সঙ্গে দেখা করার পর ধীরে ধীরে পরিস্থিতি বদলায়। এখন পরিবারও এই সম্পর্ক মেনে নিয়েছে বলে দাবি তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই দম্পতি প্রায়ই নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ঝলক শেয়ার করেন, ডেট নাইট, ভ্রমণ কিংবা একসঙ্গে কাটানো সময়ের ছবি ও ভিডিও। একসঙ্গে তারা হাওয়াই-তেও ঘুরতে গিয়েছিলেন। সেই সফরের পরই তারা প্রকাশ্যে নিজেদের সম্পর্ককে আরও দৃঢ়ভাবে ঘোষণা করেন। ২০২৫ সালে তাদের বাগদানের পরিকল্পনার কথাও শোনা গিয়েছিল। তবে বিয়ে বা অন্য কোনও বড় সিদ্ধান্ত নিয়ে এখনও নতুন করে কিছু জানানো হয়নি। তবুও বয়সের বিশাল ব্যবধানের কারণে তাদের সম্পর্ক নিয়ে বিতর্ক থামছে না।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Viral: বিরিয়ানিতে চিকেন লেগ পিস নেই! বিয়েবাড়িতে মারামারি-চেয়ার ছোড়াছুড়ি, দেখুন ভিডিও
Karnataka Medical College Incident: ক্লাস চলাকালীন ছাত্রীকে প্রেমের প্রস্তাব অধ্যাপকের, তারপর ঘটল মারাত্মক ঘটনা