
Bihar Train Viral Video: দূর থেকে দ্রুতগতিতে ছুটে আসছে যাত্রীবাহী ট্রেন। রেললাইনের পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি ফোনে কারও সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পর বাস থামানোর মতো করেই ট্রেনের দিকে হাত নাড়লেন তিনি। আর সেই ইশারার পরই মাঝপথে ব্রেক কষে থেমে গেল আস্ত একটি যাত্রীবাহী ট্রেন! বিহারের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র চর্চা। বিষয়টি নজরে আসতেই তদন্তে নেমেছে ভারতীয় রেল। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিহারের একটি রেলওয়ে ক্রসিংয়ের কাছে কয়েকজনকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। পাশে একটি সরকারি গাড়িও দেখা যাচ্ছে।
সেই সময় একটি যাত্রীবাহী ট্রেন ক্রসিংয়ের দিকে এগিয়ে আসছিল। আচমকাই ওই ব্যক্তি ফোনে কথা বলতে শুরু করেন। এরপর ট্রেনের দিকে হাত নেড়ে থামার ইশারা করেন। ভিডিও অনুযায়ী, ইশারা করার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি থেমে যায়। এরপর ওই ব্যক্তি এবং তাঁর সঙ্গে থাকা পরিবারের সদস্যরা ট্রেনের কামরায় উঠে পড়েন। যাত্রীরা উঠে যাওয়ার পর ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
দেখুন ভিডিও
#BREAKING
फोन पर बात करते-करते शख्स ने रुकवा दी ट्रेन? वीडियो सोशल मीडिया पर वायरल
कुमारबाग रेलवे स्टेशन के पास पैसेंजर ट्रेन से जुड़ा एक वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
बताया जा रहा है कि एक शख्स रेलवे फाटक के पास अपने परिवार को ट्रेन में बैठाने के लिए खड़ा था और फोन… pic.twitter.com/fNqvnKH1Dp— UN News (@unnewsofficials) August 10, 2026
ঘটনার এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একজন সাধারণ যাত্রীর ইশারায় কীভাবে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেন থেমে গেল? ট্রেন থামানোর জন্য কি কোনও বৈধ জরুরি সংকেত দেওয়া হয়েছিল? নাকি চালকের সঙ্গে আগে থেকেই কোনও যোগাযোগ ছিল? ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিষয়টি পৌঁছে যায় রেলের অভিযোগ ও সহায়তা কেন্দ্র 'রেলসেবা'-র কাছেও। পূর্ব মধ্য রেলের সমস্তিপুর ডিভিশনের আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দেখুন ভিডিও
Bihar mein ek passenger train railway crossing ke paas rok kar ek aadmi ke parivaar ko chadhaya gaya, jiska video viral hone ke baad online safety aur rules par bade sawal uth rahe hain. pic.twitter.com/IkrnbWnN9K
— VIZHPUNEET (@vizhpuneet) August 10, 2026
তদন্ত রেলের
রেলের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনটি কেন থামানো হয়েছিল, লোকো পাইলটকে কে বা কীভাবে নির্দেশ দিয়েছিলেন এবং ওই ব্যক্তির সঙ্গে রেলকর্মীদের কোনও পূর্ব যোগাযোগ ছিল কি না, সব দিকই তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা এবং পুরো পরিস্থিতি তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে। তবে ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যেই যাত্রী নিরাপত্তা, রেল পরিচালনা এবং লোকো পাইলটের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
(Asianet News খবরটি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি, ঘটনাস্থলে দেখা গাড়িটি ওই ব্যক্তিরই ছিল কি না, কিংবা ওই ব্যক্তির সঙ্গে কোনও সরকারি বা রেল কর্তৃপক্ষের যোগ রয়েছে কি না।)