Viral Tea: কর্পোরেট জগতের চাকরি ছেড়ে দিনে প্রায় ৪০০ কাপ চা বিক্রি, তরুণের রোজগারে হৈচৈ নেটপাড়ায়

Published : Jul 21, 2026, 10:47 AM IST

Viral Tea News: চা পান করতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো সারা ভারতে হাতে গোনা কয়েকজনকে পাওয়া যাবে। তাছাড়া বাঙালি হোক কিংবা অবাঙালি চা পানে এলার্জি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুস্কর। আর এই চা বিক্রি করেই লাখপতি এক যুবক। জানুন আরও বিশদে…

PREV
15
চায়ে লক্ষ্মীলাভ

কথায় বলে ব্যবসা বাণিজ্যে বসতে লক্ষ্মী। তবে সবসময় যে ব্যবসায় লক্ষ্মী আসবে তা যেমন অনেক ক্ষেত্রে হয় না। তেমনই কর্পোরেট জগতের ঝাঁ চকচকে ভালো বেতনের চাকরি ছেড়ে শুধুমাত্র চা বিক্রি করেই আজকে লাখপতি এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল ওই যুবকের চায়ের দোকানের ছবি-ভিডিও। ওই যুবকের পোস্ট অনুযায়ী, প্রতিমাসে চা বিক্রি করে তিনি তার চাকরির মাসিক বেতনের থেকেও বেশি টাকা উপার্জন করছেন। আর এই পোস্ট ভাইরাল হতেই হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

25
কী বলছেন চা বিক্রি করে লাভের মুখ দেখা ওই যুবক?

অঙ্কিত পাণ্ডে নামের ওই যুবক সোশ্যাল মিডিয়ায় তার প্রতিবেশীর  চাকরি ছেডে় দিয়ে চায়ের ব্যবসা শুরু করার বিষয় সম্পর্কে জানিয়েছেন। (যদিও ওই পোস্টের সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘’মাত্র ৩৮ হাজার টাকা বেতনের কর্পোরেট সংস্থার টেলিপারফম্যান্সের চাকরি ছেড়ে তার প্রতিবেশি এখন চায়ের ব্যবসা শুরু করেছেন। যা থেকে তার দৈনিক ইনকাম চাকরির দৈনিক উপার্জনের অঙ্কের থেকেও বেশি।''

35
কী বলছেন ওই পোস্টদাতা যুবক?

অঙ্কিত পাণ্ডে নামের ওই যুবক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন যে, ‘‘আজ আমার প্রতিবেশী দরজার কড়া নাড়িয়ে আমাকে এক বাক্স মিষ্টি দিয়ে গেলেন। ব্যস্ততার কারণে আমাদের খুব কমই দেখা হয়। এখন চাকরি ছেড়ে দিয়ে তিনি প্রায় ২ লক্ষ টাকা বিনিয়োগ করে স্থানীয় অটো স্ট্যান্ডের কাছে একটি সুসজ্জিত চায়ের দোকান খুলেছেন। চা তৈরি ও পরিবেশনের জন্য দু’জন মহিলা কর্মী নিয়োগ করেছেন।’’

45
চা বিক্রি করেই লক্ষ্মী লাভ

ওই পোস্টে তিনি আরও জানান যে, তাঁর প্রতিবেশী তরুণের চায়ের দোকানের মেনুতে ১০ টাকায় সাধারণ চা এবং ২০ টাকার প্রিমিয়াম চা রয়েছে। প্রতি দিন প্রায় ৪০০ কাপ চা বিক্রি হয় দোকানে। দৈনিক প্রায় ৬,০০০ টাকা বা মাসে প্রায় ১.৮ লক্ষ টাকা আয় করছেন তাঁর প্রতিবেশী। দোকানের ভাড়া, কাঁচামাল, বেতন এবং অন্যান্য পরিচালন ব্যয় মেটানোর পর তরুণ এখন প্রতি মাসে প্রায় ১ লক্ষ টাকা নিট মুনাফা করছেন বলে পোস্টে এও দাবি করা হয়েছে।

55
চা ব্যবসায়ীর সাফল্য নিয়ে কী বলছে নেটপাড়া?

এদিকে অঙ্কিত পাণ্ডের প্রতিবেশীর চা ব্যবসার সফলতা নিয়ে যেন দ্বিধাবিভক্ত নেটপাড়া। কেউ কেউ তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানালেও অনেকেই আবার বলেছেন যে,- এইরকম কত একটা চায়ের দোকানের আড়ালে ১০০ দোকান বন্ধ হয়ে যাচ্ছে রোজই।

Read more Photos on
click me!

Recommended Stories