Viral Video: “স্যার, এত অল্প আয়ে বাইক কীভাবে কিনব?"- জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সারের ভিডিও কোটি কেটি মানুষের মন ছুঁয়ে গেল

Published : Oct 27, 2026, 09:47 AM IST
Viral Video anant ambani gift scooter delivery agent

সংক্ষিপ্ত

Viral Video: মূল্যবৃদ্ধির কারণে বাইক কিনতে না পারা এক ব্লিনকিট ডেলিভারি কর্মীকে নতুন স্কুটার উপহার দিলেন সমাজসেবী। এই হৃদয়স্পর্শী ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

Viral Video: মূল্য বৃদ্ধির ফলে বাইক কেনার সামর্থ্য ছিল না ‘ব্লিনকিট’ (Blinkit)-এর এক ডেলিভারি কর্মীর। মুম্বাইয়ের সমাজসেবী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হুসেন মানসুরি যখন তাকে একটি নতুন স্কুটার উপহার দিয়ে চমকে দিলেন, তখন আবেগাপ্লুত হয়ে পড়েন ওই কর্মী। অনন্ত আম্বানির ফাউন্ডেশনের একটি উদ্যোগের অংশ হিসেবে এই উপহারটি দেওয়া হয়।

ইনস্টাগ্রামে শেয়ার করা হৃদয়স্পর্শী ভিডিওটিতে দেখা যায়, সুজিৎ নামের ওই ডেলিভারি কর্মী সাইকেলে করে অর্ডার পৌঁছে দিতে যাওয়ার সময় মানসুরি তাকে থামান। তার নাম জানার পর মানসুরি জানতে চান, কেন তিনি একটি বাইক কেনেননি। সুজিৎ তার অসহায় অবস্থার কথা জানিয়ে বলেন, “স্যার, এত অল্প আয়ে বাইক কীভাবে কিনব? সবকিছুর দাম তো অনেক বেশি।”

এরপর হুসেন মানসুরি সুজিৎকে তার ডেলিভারির কাজ শেষ করে ফিরে আসতে বলেন এবং তাকে একটি চমক দেওয়ার প্রতিশ্রুতি দেন। ডেলিভারি কর্মী ফিরে এলে মানসুরি তার চোখ বেঁধে তাকে লাল কাপড়ে ঢাকা একটি উপহারের সামনে নিয়ে যান।

কাপড়টি সরিয়ে মানসুরি বলেন, “অনন্ত আম্বানিজির পক্ষ থেকে এটি একটি ছোট্ট উপহার।”

কাপড়ের সড়াতেই সামনে এল একটা ঝকঝকে নতুন স্কুটার। উপহারটি দেখে সুজিৎ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি মানসুরিকে জড়িয়ে ধরেন এবং কান্নায় ভেঙে পড়েন। আবেগ সামলে কোনোমতে শুধু বলেন, “ধন্যবাদ স্যার।” দেখুন এই ভাইরাল হওয়া ভিডিওটি-

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই উপহারটি ‘অনন্ত সেবা ফাউন্ডেশন’-এর একটি উদ্যোগের অংশ। রাহুল কানাল ও হুসেন মানসুরির সহযোগিতায় এই ফাউন্ডেশন মুম্বাইয়ের কঠোর পরিশ্রমী বাসিন্দাদের মাঝে বৈদ্যুতিক বাইক বিতরণ করেছে, যারা প্রতিদিন শহরটিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ৪ কোটি ৬০ লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।

হুসেন মানসুরি তার বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডের ভিডিও শেয়ার করার জন্য পরিচিত। এর আগে তিনি আসামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছিলেন, যেখানে তিনি ও তার দল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিছানা বিতরণ করেছিলেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mumbai Howrah Mail Power Bank Blast: মুম্বই-হাওড়া মেল ট্রেনে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়ায় ঢাকল কামরা
Monorail Accident: চালকহীন মনোরেলে ভয়াবহ দুর্ঘটনা, ক্রেনের ধাক্কার পর ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল ধ্বংসাবশেষ