কী অপেক্ষা করছে আগামী সপ্তাহে, দেখে নিন সাপ্তাহিক রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jun 16, 2019, 09:32 AM IST
কী অপেক্ষা করছে আগামী সপ্তাহে, দেখে নিন সাপ্তাহিক রাশিফল

সংক্ষিপ্ত

কী বলছে সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে কি ভাগ্য প্রসন্ন হবে কেমন কাটবে এই সপ্তাহ কর্মজগতে কতটা প্রভাব পরবে 

মেষ - সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভাল চললেও, পরেরদিকে জটিলতা আসতে পারে। গাড়িতে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। সম্পত্তি কেনাবেচার জন্য আগামী সপ্তাহ খুবই ভাল সময়। তবে পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে। পাশাপাশি আর্থিক ব্যাপারেও একটু চাপ থাকতে পারে। বাড়িতে দূর সম্পর্কের কোনও  অতিথি আসতে পারেন। বাবা-মায়ের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। কোনও কারণবশত পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে। শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে।

বৃষ- নান সমস্যার অবসান হয়ে সংসারে শান্তি বজায় থাকবে আজ। বাইরের লোকের সঙ্গে অকারণে কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুলবই ভাল সময়। চিকিৎসার খাতে খরচ বাড়বে এই সপ্তাহে। ব্যবসাক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনা খুব বেশি। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। 

মিথুন- কাজের জায়গায় সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। খরচের দিকে লাগাম টানুন। কর্মক্ষেত্রে পরিশ্রম করে যান। পরিশ্রমের কোনও বিকল্প হয় না। বাড়িতে কোনও অতিথি আগমণ ঘটতে পারে। বাইরের লোকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তির ব্যাপারে আইনি ঝামেলা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে। স্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে কোনও সমস্যার সমাধান সূত্র পেয়ে যেতে পারেন আজ। 

কর্কট- এই সপ্তাহে বাড়িতে ও কর্মক্ষেত্রে বুঝে শুনে বাক্য ব্যয় করুন। সংসারে শান্তি বজায় রাখতে যা যা করার দরকার তাই করুন।পরিবারের সঙ্গে সময় কাটান। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আছে। লটারিতে প্রাপ্তির যোগ আছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। পরিবার নিয়ে বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন। তবে খুব কাছের মানুষের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা বাড়বে। 

সিংহ -এই সপ্তাহে অতিরিক্ত খরচের জেরে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। সমাজে নাম-যশ বৃদ্ধি পাবে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়বে। বাইরে বেড়াতে যাওয়ার যোগ রয়েছে। ব্যবসাক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে। ব্যয় বৃদ্ধি পাবে। বাবা-মার সঙ্গে কোনও বিষয়ে তর্ক অশান্তি বয়ে আনতে পারে। 

কন্যা- বাড়ির লোকের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ। কর্মজীবন আর ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পরিশ্রম করলে সাফল্য আসবেই। অতিরিক্ত কাজের ফলে শরীরে ক্লান্তি বাড়বে। যাঁরা গবেষণার কাজে যুক্ত, তাঁদের জন্য ভালো সময়। বাড়তি খরচ হওয়ায় চিন্তা বাড়বে। বিদেশে যাওয়ার সুযোগ আছে।

তুলা- পরিবারে অশান্তি হলেও তা মিটে যাবে। বাইরের কোনও শত্রুর জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরের ক্ষতি হবে। সন্তানের পড়াশোনার জন্য ভালো খবর আসবে। জমি কেনা বেচা নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। এই সপ্তাহে কারও প্ররোচনায় পা দেবেন না। 

বৃশ্চিক- এই সপ্তাহে প্রেমে প্রতারিত হতে পারেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ মেনে চলুন। শারীরিক সমস্যার জন্য এই সপ্তাহে কষ্ট বাড়বে। নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে। গবেষণার কাজে যাঁরা যুক্ত ব্যক্তিদের জন্য ভাল সময়। ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে। কোনও তুচ্ছ কারণে স্বামী-স্ত্রী বিবাদ মাত্রা ছাড়াতে পারে।

ধনু -শরীর খারাপ থাকার জন্য খরচ অনেক বাড়বে, সঞ্চয় কম হবে। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। এই সপ্তাহে আগুন থেকে একটু সাবধান থাকুন। পরিবারে অশান্তি বাড়তে পারে। কাজ ভালো করায় চাকরির জায়গায় সুনাম বাড়বে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত তা ভন্ডুল হয়ে যেতে পারে।

মকর-  স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে খুবই ভাল সময়। আর্থিক সমস্যা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কাছের লোকের আবদার মেটাতে গিয়ে খরচ অনেক বাড়তে পারে। রক্তচাপের সমস্যা বাড়তে পারে। সবাই মিলে দূরে বেড়াতে যাওয়ার আলোচনা হতে পারে। এই সপ্তাহে শরীরে নানারকম রোগের প্রাদুর্ভাব হতে পারে। প্রতিবেশীর কারণে কাছের মানুষের কাছে বদনাম হতে পারেন। 

কুম্ভ - এই সপ্তাহে কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন। চাকরির নতুন সুযোগ আসতে পারে। খুব কাছের মানুষও ভুল বুঝতে পারে আজ। কোনও তৃতীয় ব্যক্তির জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। ব্যবসায় মিশ্র প্রভাব বজায় থাকবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কথা এড়িয়ে চলুন। চিকিৎসা খাতে খরচ বাড়বে। 

মীন- খরচ বেশি হওয়ায় সঞ্চয় কমবে। ব্যবসার কাজে মহাজনের সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রিয়জনের কাছ থেকে কোনও বিষয়ে আঘাত পেতে পারেন। ফলে মনে কষ্ট বাড়বে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচ বাড়ায় সংসারে অশান্তি বাড়বে। বাড়িতে অতিথি আসার যোগ আছে। পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে পারবেন আজ।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল