'সিঙ্গলফুল' ছেড়ে 'জোড়াফুলে' সুজাতা, স্ত্রীকে ডির্ভোস নোটিস পাঠালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

Published : Dec 21, 2020, 03:13 PM ISTUpdated : Dec 21, 2020, 03:27 PM IST
'সিঙ্গলফুল' ছেড়ে 'জোড়াফুলে' সুজাতা, স্ত্রীকে ডির্ভোস নোটিস পাঠালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

সংক্ষিপ্ত

ভোটের আগে  রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য বিজেপি সাংসদের স্ত্রীর তৃণমূলে যোগদান স্ত্রীকে সরাসরি ডির্ভোসের নোটিস! ভোটের আগে বাংলার রাজনীতিতে নজিরবিহীন ঘটনা

দাদা এক দলে তো ভাই অন্যদলে। কিংবা স্বামী একদল করেন, কিন্তু স্ত্রীর অন্যদলে যুক্ত। রাজনীতির পরিসরে এই ধরনের ঘটনা হামেশাই ঘটে থাকে। কিন্তু এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বাংলার রাজনীতি। একুশের বিধানসভা নির্বাচনের আগে যা কিনা আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। স্ত্রী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায়, তাঁকে সরাসরি ডিভোর্সের নোটিস পাঠালেন সাংসদ। 

আরও পড়ুন-'সৌমিত্র খাঁ-র সুবুদ্ধি হলে উনিও ফিরবেন', তৃণমূলে যোগ দিলেন BJP সাংসদের স্ত্রী সুজাতা খাঁ

রাজ্য বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আগামী বিধানসভা ভোটের আগে তাঁকে বাংলা জুড়ে জোর প্রচার শুরু করেছে বিজেপি। কিন্তু এই অবস্থায় শুভেন্দুর মাস্টারস্ট্রোক দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগদান করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা। সোমবার তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত বসু সুজাতার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষও।

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ''একটা চ্যালেঞ্জ নিলাম। কারণ, বিজেপির হয়ে প্রচুর লড়াই করেছি। কোনও নিরাপত্তা ছাড়াই নিজের প্রাণ বাজি রেখেছি। কিন্তু, বিজেপি কোনও সম্মান দেয়নি''। এরপরই, সৌমিত্র খাঁ তাঁকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে দিয়েছেন। রাজনৈতিক মহলের মত, পারিবারিক লড়াই যুযুধান দুই পক্ষের রাজনীতিকে কোথায় নিয়ে যায়।

আরও পড়ুন-দল বদলের পর 'উধাও' দাদার অনুগামীরা, এখন কোন জায়গায় শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা

প্রসঙ্গত, গত লোকসভা ভোটে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের জয়ের পিছনে স্ত্রী সুজাতার গুরুত্ব অপরিসীম। মূলত তাঁর চেষ্টাতেই ভোটে জিততে পেরেছিলেন সৌমিত্র খাঁ। আদালতের নির্দেশে প্রচারে যেতেন পারেনি তিনি। স্ত্রী সুজাতা নিজেই মাঠে নেমে লড়াই করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে।
   
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বাংলা জয়ের লক্ষ্য প্রার্থী বাছাইয়ে অভিনবত্ব BJP-তে, ছক ভেঙে নিচুতলার কর্মীদের গুরুত্ব
WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব