বিজেপির প্রার্থী তালিকা নিয়েও ক্ষোভের আগুন, জ্বালানো হল দলীয় পতাকা

Published : Mar 06, 2021, 11:46 PM IST
বিজেপির প্রার্থী তালিকা নিয়েও ক্ষোভের আগুন, জ্বালানো হল দলীয় পতাকা

সংক্ষিপ্ত

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ এবার বিজেপির প্রার্থী তালিকা নিয়েও দেখা গেল ক্ষোভের আগুন পুরুলিয়া জেলার বাঘমুন্ডির বিধানসভার বিজেপি প্রার্থী না করে আজসু পার্টিকে ছেড়ে দিয়েছে এর প্রতিবাদে ঝালদা থানার জারগো মোড়ে  বিজেপির পতাকা জ্বালিয়ে বিক্ষোভ  

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ। এবার বিজেপির প্রার্থী তালিকা নিয়েও দেখা গেল ক্ষোভের আগুন।

পুরুলিয়া জেলার বাঘমুন্ডির বিধানসভার বিজেপি প্রার্থী না করে আজসু পার্টিকে ছেড়ে দিয়েছে।এর প্রতিবাদে আজ ঝালদা থানার জারগো মোড়ে  বিজেপির পতাকা জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন জারোগো অঞ্চলের বিজেপি কর্মীরা।
 দাবি বিজেপির নিজের পার্টি  থেকেই বাগমুন্ডি বিধানসভা এলাকা থেকে টিকিট দেওয়া হোক।

শনিবার, নয়াদিল্লি থেকে প্রকাশ করা হয় বিজেপির প্রার্থী তালিকা। প্রথম দুই দফার ৬০ আসনের মধ্যে ৫৯ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। একটি আসস ঝাড়া হয়েছে ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন-কে।

খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপি রাজ্য সভাপতিকে প্রার্থী করা হবে  কি না, তাই নিয়ে এখনও দ্বিধায় রয়েছে দল। ডেবরা আসনে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে। আর ময়না কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার  অশোক দিন্দা।

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

CJP Kolkata Rally: ছাত্র বিক্ষোভে উত্তাল ধর্মতলা! বিশাল জমায়েতকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং লাঠি, পুলিশের দিকে উড়ে এল জুতো-জলের বোতল
Weather Update: কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কদিন বৃষ্টি চলবে শহরে?