2026 West Bengal Legislative Assembly election: পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন (Election Commission of India)। তবে সব রাজনৈতিক দলই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
KNOW
BJP West Bengal: রাজ্যের শাসক দলের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ কেন্দ্রের শাসক দলের! বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে এমনই অভিনব ঘটনা দেখা যাচ্ছে। রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনের কার্যকলাপ নিয়ে তৃণমূল কংগ্রেসের (AITC) বিরুদ্ধে 'চার্জশিট' পেশ করছে বিজেপি (BJP)। আপাতত রাজ্যের ৩০টি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন অভিযোগ সম্বলিত এই 'চার্জশিট' পেশ করা হচ্ছে। অভিযোগপত্রে সংশ্লিষ্ট অঞ্চলগুলির স্থানীয় সমস্যাগুলির কথা যেমন উল্লেখ করা হচ্ছে, তেমনই দুর্নীতি, প্রশাসনিক ত্রুটি, সাধারণ মানুষের সমস্যার কথাও তুলে ধরা হয়েছে। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬৫টি ‘চার্জশিট’ পেশ করা হয়েছে। রাজ্যের বাকি বিধানসভা অঞ্চলগুলিতেও ‘চার্জশিট’ তৈরি করা হচ্ছে। চলতি মাসের মধ্যেই সারা রাজ্যে ‘চার্জশিট’ পেশ করা হবে।
শাসক দলকে চাপে ফেলার লক্ষ্যে বিজেপি
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে, তা কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন বিষয়ে শাসক দলের কাছ থেকে জবাব তলব করা হচ্ছে। এই প্রচার কৌশলে সাধারণ মানুষকে পাশে পাওয়া যাবে বলে আশায় বিজেপি। সাধারণ মানুষের ক্ষোভ কাজে লাগাতে দুর্নীতি, কর্মসংস্থানের অভাব, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, প্রশাসনিক সমস্যার কথা উল্লেখ করা হচ্ছে। নির্বাচনের সময় বুথ দখলের অভিযোগ, বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলায় রাজনৈতিক সংঘাত, অবৈধ বালি খাদান এবং বিরোধী কর্মীদের ভয় দেখানোর অভিযোগকে শাসনব্যবস্থার উদ্বেগের উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে।
বিজেপি-র হাতিয়ার আবাস যোজনা
প্রধানমন্ত্রী আবাস যোজনাকে (Pradhan Mantri Awas Yojana) হাতিয়ার করছে বিজেপি। বিভিন্ন জায়গায় আবাস যোজনার টাকা দেরিতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা অংশের মানুষের ক্ষোভ কাজে লাগাতে চাইছে বিজেপি। তবে এসব অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসক দল। তাদের দাবি, সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


