সোমবার থেকে ৪ দিনের উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক সভার পাশাপাশি স্থানীয়দের মত পেতে একাধিক কর্মসূচি

Published : Jan 31, 2021, 08:58 PM IST
সোমবার থেকে ৪ দিনের উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক সভার পাশাপাশি স্থানীয়দের মত পেতে একাধিক কর্মসূচি

সংক্ষিপ্ত

সোমবার থেকে চার দিনের উত্তরবঙ্গ সফর  উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী  নিরাপত্তার খতিয়ে দেখে স্থানীয় প্রশাসন স্থানীয়দের মত পেতে একাধিক কর্মসূচি 

সোমবার থেকে চার দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি দলীয় কর্মসূচিও রয়েছে তাঁর। সোমবার অর্থাৎ আগামিকাল দুপুর ২টো ১০ মিনিয়ে বাগডোগরা বিমান বন্দর থেকে সড়ক পথে বাঘাযতীন পার্কে যাবেন তিনি। সেখানে একটি জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী।রবিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিপি সিং। সভাস্থলের পাশাপাশি মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তার নিরাপত্তাও খতিয়ে দেখেন। 

বিশ্বের দরবারে নতুন আলো দেখাচ্ছে কোভ্যাক্সিন, ফিলিপাইনে জরুরি ব্যবহারের আর্জি জানাল ভারত বায়োটেক ..

জাতীয় সঙ্গীত 'ভুল ভাবে' গাওয়া হয়েছে, বিজেপিকে নিশানা করে আসরে তৃণমূল কংগ্রেস ...

সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন তিনি। উত্তরের পাহাড় থেকে শুরু করে সমতলের ৮ জেলার সর্বত্রই একযোগে এই অনুষ্ঠান শুরু হবে। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই উত্তরবঙ্গের ৯ ব্যক্তিত্বকে বঙ্গবিভূষণ প্রদান করবেন তিনি। একই সঙ্গে দুঃস্থ, মেধাবী, কৃতী, পড়ুয়াদের আর্থিক সহযোগিতা করবেন তিনি। উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পেরও। 

বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে উত্তরবঙ্গের তিন জেলার দলীয় কর্মীদের নিয়েএক কর্মীসভায় যোগ দেবেন তিনি।  উত্তরবঙ্গে ক্রমশই প্রকাশ্যে আসছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। দলীয় সূত্রের খবর পরিস্থিতি নিয়ে ওইদিন তিনি দলীয় কর্মীদের বার্তা দিতে পারেন। কারণ উত্তরের জেলাগুলিতে তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব এতটাই বেশি যে কয়েক মাসের ব্যবধানে তিনবার জেলা সভাপতি বদল করা হয়েছে আলিপুরদুয়ারে। একটি সূত্র বলছে বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে স্থানীয়দের মন পাওয়ার পাশাপাশি দলীয় ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করবেন তিনি। লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে উত্তরের একমাত্র চোপড়া ও রাজগঞ্জ বিধানসভা বাদ দিয়ে বাকি ৫২টি আসনেই পিছিয়ে রয়েছে ঘাসফুল। একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় দলীয় সংগঠনকে শক্তিশালী করতে আসরে নেমেছেন তৃণমূল সুপ্রিমো।   

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বিজেপি-শাসিত গ্রাম পঞ্চায়েতে নীল-সাদার বদলে গেরুয়া, রণক্ষেত্র ধূপগুড়ি
লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে? পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার