মহা শিবরাত্রিতে নন্দীগ্রাম থেকে মনোনয়ন পেশ মমতার, তবে ভবানীপুরে কে

Published : Mar 03, 2021, 08:47 AM ISTUpdated : Mar 03, 2021, 08:48 AM IST
মহা শিবরাত্রিতে নন্দীগ্রাম থেকে মনোনয়ন পেশ মমতার, তবে ভবানীপুরে কে

সংক্ষিপ্ত

১১ মার্চ নন্দীগ্রাম থেকে মনোনয়ন জমা মমতার নন্দীগ্রাম থেকে মমতার প্রার্থীপদ প্রায় নিশ্চিত।  নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও কি দাঁড়াবেন মমতা  'দুটি জায়গা থেকে দাঁড়াতে পারবেন না', হুঁশিয়ারি শুভেন্দুর

শিবরাত্রিতে নন্দীগ্রাম থেকে মনোনয়ন জমা মমতার। তৃণমূল সূত্রে খবর, নন্দীগ্রাম থেকেই বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মঙ্গলবার জানা গিয়েছে, মমতার মনোনয়ন পত্র জমার দিনও। এদি্কে  নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোকে ৫০ হাজার ভোটে হারানোর  চ্যালেঞ্জ ছোঁড়েন শুভেন্দু।

আরও পড়ুন, 'তোমরা নও, নেতাজির উত্তরাধিকারী আমরা সবাই', ব্রিগেডে পরাক্রম দিবস ইস্যুতে মোদীকে নিশানা বাঘেলের 

 

 

'নন্দীগ্রাম বড় বোন এবং ভবানীপুর ছোট বোন'-মমতা


১১ মার্চ মহাশিবরাত্রিতে তমলুকে মনোনয়ন পেশ করবেন তিনি। তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশিত না হলেও নন্দীগ্রাম থেকে মমতার প্রার্থীপদ প্রায় নিশ্চিত। প্রসঙ্গত ১০ জানুয়ারি নন্দীগ্রামের সভা মঞ্চ থেকে মমতা বলেন, 'কেমন হত যদি আমি নন্দীগ্রাম থেকে দাঁড়াই' বলেই তিনি নিশ্চিত করেন যে একুশের নির্বাচনে নন্দীগ্রাম থেকে তিনি প্রার্থী হবেন। এও বলেন 'নন্দীগ্রাম বড় বোন এবং ভবানীপুর ছোট বোন।' ওদিকে তৃণমূল থেকে সদ্য বিজেপি যোগ দিয়েই মমতাকে তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেন, দাঁড়াতে হবে শুধু নন্দীগ্রাম থেকেই। অন্য কোনও আসন থেকে দাঁড়ানো চলবে না। নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোকে ৫০ হাজার ভোটে হারানোর  চ্যালেঞ্জ ছোঁড়েন শুভেন্দু।

আরও দেখুন, Election Live Update- শিবরাত্রিতে নন্দীগ্রাম থেকে মনোনয়ন পেশ মমতার, ওদিকে BJP যোগের জল্পনায় জল ঢাললে. 

 

 

 নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও কি দাঁড়াবেন মমতা

তবে অপরদিকে প্রশ্ন উঠেছে নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও কি দাঁড়াবেন মমতা। তবে এনিয়ে হুঁশিয়ারি দেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'একটাই কেন্দ্র থেকে দাঁড়াতে হবে। দুটি জায়গা থেকে দাঁড়াতে পারবেন না।' উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটের দিন ঘোষণা করেছে কমিশন। ভোটের নির্ঘন্ট অনুযায়ী ১ এপ্রিম ভোট নন্দীগ্রামে এবং ভবানীপুরে ২৬ এপ্রিল। তবে ভবানীপুরে কে, এর উত্তর প্রকাশ পাবে তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ পেলেই।


 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: Gold Price Today Kolkata - সোমবারে একলাফে কমলো সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Voter List Revision: ভোটার তালিকা থেকে ২৭ লাখ নাম বাদ দিয়েছে আদালত, সরকার নয়: শুভেন্দু