টানা ১০ ঘন্টা পাওয়ার ব্লক! হবে রেল সেতুর কাজ, শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল বহু লোকাল

Published : Jul 04, 2026, 12:32 PM IST

শিয়ালদহ ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে রেল ওভারব্রিজের গার্ডার প্রতিস্থাপনের জন্য ১০ ঘন্টার পাওয়ার ব্লক করা হবে। এর ফলে শিয়ালদহ-ডানকুনি শাখায় আট জোড়া লোকাল সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল হল এক্সপ্রেস ট্রেনের।

PREV
15

শিয়ালদহ-ডানকুনি শাখায় টানা ১০ ঘন্টা ট্র্যাফিক ও পাওয়া ব্লক করা হবে। হবে রি গার্ডারিং-র কাজ। শিয়ালদহ ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টশনের মধ্যবর্তী রেল ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতাসম্পন্ন রোড ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। আর সে কারণেই বাতিল হল বহু লোকাল।

25

পাওয়ার ব্লকের কারণে শিয়ালদহ- ডানকুনি শাখায় আপ- ডাউন লাইনে আট জোড়া লোকাল বাতিল থাকবে। শুধু ওই শাখায় নয়, শিয়ালদহ- কল্যাণী সীমান্তে, শিয়ালদহ- নৈহাটি, বিধাননগর রোড- নৈহাটি, শিয়ালদহ- হাবরা, নৈহাটি- ব্যান্ডেল লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হবে।

35

কিছু এক্সপ্রেসের যাত্রাপথ বদল হবে। শিয়ালদহ- আগরতলা কাঞ্চলজঙ্ঘা এক্সপ্রেস, ডাউনে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ- নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেও দমদম নৈহাটি রুট দিয়ে ফিরবে। পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস বর্ধমান হয়ে নৈহাটি রুট দিয়ে শিয়ালদহ আসবে।

45

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে সপ্তাহান্তে এই কাজ করা হবে। পরিকাঠামোকে সর্বোচ্চ নিরাপত্তা মানে বজায় রাখার জন্য এই কাজ করা প্রয়োজন।

55

পরিকাঠামো আরও মজবুত এবং নিরাপদ করে তুলতে বরাহনগর রোড এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যেকার রেলসেতুতে কাজ হবে। রেল ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতাসম্পন্ন রোড ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories