- Home
- West Bengal
- Weather: জোড়া ঘূর্ণাবর্তে আটকাবে শীত? ডিসেম্বরের শুরুতে ফের দানা বাঁধতে পারে নিম্নচাপ
Weather: জোড়া ঘূর্ণাবর্তে আটকাবে শীত? ডিসেম্বরের শুরুতে ফের দানা বাঁধতে পারে নিম্নচাপ
Winter Weather Update: কলকাতা-সহ পশ্চিমবঙ্গে শীতের পথ আটকাতে পারে ঘূর্ণাবর্ত। আজ কলকাতায় সর্বনিম্ন ১৭.৯, সর্বোচ্চ ২৭ ডিগ্রির আশেপাশে। চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস নেই। জানুন আবহাওয়ার আপডেট।

শীতের পথে কাঁটা ঘূর্ণাবর্ত
রাজ্যে উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ চলছে। কিন্তু এর মধ্যেই বঙ্গোপসাগর ও আন্দামান সাগর ঘিরে তৈরি হচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত। তার জেরে সাগরে আবার নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও এখনও তার তেমন প্রভাব পড়েনি। তবে শীতের পথে কাঁটা হতে পারে এই ঘূর্ণাবর্ত। তেমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়াবীদরা।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। আগামীদিনে সেটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে।
২৯ নভেম্বর আরও এক ঘূর্ণাবর্ত
২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে।
ডিসেম্বরের শুরুতে ফের নিম্নচাপ
জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এ রাজ্যের আবহাওয়ায় তার সরাসরি প্রভাব এখনই পড়ছে না বলেই মনে করছেন আবহবিদেরা।
শীতের আমেজে ঘাটতি, বাড়বে তাপমাত্রা
রোদ ঝলমলে সকালে শীতের আমেজ বর্তমানে উপভোগ করা গেলেও তাতে দিন কয়েক বাদে একটু ঘাটতি পড়বে। আগামী দু’দিন কলকাতা-সহ গোটা রাজ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
কলকাতার তাপমাত্রা কত?
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
আকাশ কেমন থাকবে?
আজ কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকলেও বেলা বাড়লে রোদ উঠবে। চলতি সপ্তাহেও কলকাতার আকাশ আংশিক মেঘালা থাকতে পারে। গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতেও আবহাওয়ার বিশেষ তারতম্য থাকবে না বলেও ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস নেই
ঘূর্ণাবর্ত থাকলেও আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাত দিন ঝড়বৃষ্টিরও কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে সকালে কুয়াশা
দক্ষিণবঙ্গের কিছু জেলায় সকালের দিকে কুয়াশা বেশি থাকবে। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রার বিশেষ তারতম্য হবে না বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে কুয়াশার দাপট
উত্তরবঙ্গের সব জেলাতেই থাকবে কুয়াশার দাপট। পাহাড়ি এলাকায় কুয়াশার জেরে দৃশ্যমানতা কমবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

