
Canning: ১৫ বছর পর ক্যানিং পূর্বের মটেরদীঘির শান্তাপাড়ায় ফিরল কালীপুজো! মহিলাদের উদ্যোগে আয়োজিত Kali Puja-য় হাজির BJP রাজ্য সভাপতি Samik Bhattacharya। পুজোমণ্ডপে গিয়ে শওকত মোল্লাকে ঘিরে কী অভিযোগ তুললেন তিনি? কেন দীর্ঘ ১৫ বছর বন্ধ ছিল এই পুজো?
Canning: ১৫ বছর পর মটেরদীঘিতে ফিরল কালীপুজো, মহিলাদের উদ্যোগে হাজির সমীক ভট্টাচার্য
ক্যানিং: দীর্ঘ ১৫ বছর পর ক্যানিং পূর্বের মটেরদীঘির শান্তাপাড়ায় ফের শুরু হল কালীপুজো। মহিলাদের উদ্যোগে আয়োজিত এই পুজোয় হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার পুজোমণ্ডপে গিয়ে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিন সমীক অভিযোগ করেন, শওকত মোল্লার দাপটে এলাকায় একাধিক পুজো বন্ধ হয়ে গিয়েছিল। সরকার পরিবর্তনের পর মানুষ নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান করতে পারছেন বলেও দাবি করেন তিনি। দীর্ঘ দেড় দশক পর পুজো ফিরে আসায় খুশি স্থানীয় বাসিন্দা ও উদ্যোক্তা মহিলারা।