
Bolpur Ration Dealer: রেশনে চাল কম দিচ্ছে! অনিল কাপুরের নায়কের ঢঙে মুশকিল আসানে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
Bolpur Ration Dealer: বীরভূমের বল্লভপুরডাঙা গ্রামে রেশন কম দেওয়ার অভিযোগে অভিযুক্ত ডিলার দেবাশিস গোস্বামীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ খাদ্যমন্ত্রীর। লাইসেন্স বাতিলের উদ্যোগ, পুলিশের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি।
Ration Scam: বোলপুরে রেশন দুর্নীতির অভিযোগ, ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ খাদ্যমন্ত্রীর
বীরভূমের বোলপুরের বল্লভপুরডাঙা গ্রামে রেশন কম দেওয়ার অভিযোগে বড় পদক্ষেপ খাদ্য দফতরের। গ্রামবাসীদের অভিযোগ, রেশন ডিলার দেবাশিস গোস্বামী তাঁদের প্রাপ্য চাল ও গম থেকে ২ থেকে ৫ কেজি পর্যন্ত কম দিতেন। গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ শুনে অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিলের পদক্ষেপের কথা জানান খাদ্যমন্ত্রী। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি বোলপুরের বিভিন্ন খাদ্য দফতরের গোডাউন পরিদর্শন করে চাল ও গমের মজুত এবং গুণগত মান খতিয়ে দেখেন তিনি। রেশন ব্যবস্থায় অনিয়ম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী।