বীরভূমে ২০ কোটি নগদ, ১৫ কেজি সোনা উদ্ধার, তল্লাশি অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসারীয় আত্মীয়ের বাড়িতে

Published : Jul 30, 2026, 07:37 AM ISTUpdated : Jul 30, 2026, 07:52 AM IST
Ex Bus Drivers Home Unearths Rs 5 Crore Cash 15 kg Gold And Politics

সংক্ষিপ্ত

বীরভূমের দেউচা গ্রামে এক পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে পুলিশ ২০ কোটি নগদ টাকা এবং ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে। পলাতক টুল্লু মণ্ডলের ভগ্নিপোত মিনার মণ্ডল ও তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বীরভূমে নগদ ২০ কোটির টাকা এবং ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ জানিয়েছে, বীরভূমের দেউচা গ্রামের বাসিন্দা তথা রাজ্যের প্রাক্তন সরকারি বাস চালক ও বর্তমানে পাথর ব্যবসারী মিনার মণ্ডলের আত্মীয়ের দোতলা বাড়ি থেকে ২০ কোটি নগদ, ১৫ কেজি সোনা উদ্ধার করল পুলিশ।

উদ্ধার হয়েছে ১ কেজি ওজনের ১৪টি সোনার বার, ১০০ গ্রামের ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। বর্তমানে বাজারদর ২১.৫ কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, একাধিক ব্যাগে ভর্তি নগদ ২০ কোট টাকার গণ্ডি পার করে গিয়েছে। পলাতক ব্যবসারী টুল্লু মণ্ডল ওরফে মহম্মদ নাজিমিদ্দিনের ভগ্নিপোত মিনার মণ্ডল। বীরভূমের পাথর খাদান ব্যবসায় মিনার মণ্ডল বিশাল প্রভাব আছে বলে জানা গিয়েছে। তাতে বালি মাফিয়া বলে তোপ দেগেছিলেন এককালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী।

পুলিশ সূত্রে খবর, বীরভূমের পাথর ব্যবসার একটি বড় অংশ নিয়ন্ত্রয় করত টুল্লু। তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। বীরভূমে বেআইনি খনি কারবার ও রাজস্ব ফাঁকি রুখতে ব্যাপক নজরদারির মাঝে এই বিপুল সম্পত্তি উদ্ধার হল। কয়েক বছর ধরেই ওই জেলায় পাথর ব্যবসার আড়ালে বেআইনি খাদান চলছিল। এবার পুলিশ খবর পেয়ে সেখানে তল্লাশি করে।

পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ি থেকে মিনারকে এবং তার ছেলেকে আটক ককেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। বেআইনি নগদ অর্থ বা সোনা আরও অন্য কোথাও লোকানো আছে কিনা তা নিয়ে চলছে তল্লাশি।

এদিকে ২০২২ সালের জুলাই মাসে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির অভিযানে প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার বাড়ি থেকে ৫০ কোটি টাকা, বিপুল সোনা ও বৈদেশিক মূদ্রা উদ্ধার হয়েছিল। এবার বীরভূমে ২০ কোটি নগদ, ১৫ কেজি সোনা উদ্ধার হল। বীরভূমের দেউচা গ্রামের বাসিন্দা তথা রাজ্যের প্রাক্তন সরকারি বাস চালক ও বর্তমানে পাথর ব্যবসারী মিনার মণ্ডলের আত্মীয়ের দোতলা বাড়ি থেকে ২০ কোটি নগদ, ১৫ কেজি সোনা উদ্ধার করল পুলিশ।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West bengal Rain Alert: আজও চলবে দুর্যোগ! বৃষ্টির সতর্কতা ৮ জেলায়, রইল আবহাওয়ার আপডেট
গুরু পূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী Suvendu Adhiakri , নিলেন মহারাজদের আশীর্বাদ BJP