School Uniform: পড়ুয়াদের স্বার্থে বড় সিদ্ধান্ত! ডেঙ্গু রোধে স্কুল ইউনিফর্মে আসছে বিরাট বদল

Published : Jul 29, 2026, 05:48 PM ISTUpdated : Jul 29, 2026, 06:05 PM IST
dengue fever

সংক্ষিপ্ত

ডেঙ্গুর প্রকোপ রুখতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড়সড় বদল আনা হল। স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বছরের ৬ মাস পড়ুয়াদের ফুল প্যান্ট ও ফুল শার্ট পরতে হবে এবং মেয়েদেরও পা ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক।

ডেঙ্গু রোধ সরকারি স্কুলের ইউনিফর্মে এল বড় বদল। পড়ুয়াদের স্বার্থের কথা চিন্তা করে এক বিশেষ সিদ্ধান্ত নিল সরকার। এবার থেকে ছেলেদের পরতে হবে ফুল শার্ট-প্যান্ট। স্কার্ট থাকলেও মেয়েদেরও ঢাকতে হবে পা।

আজ বুধবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানালেন, ‘প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ৬ মাস ছেলেদের পরতে হবে ফুল শার্ট-প্যান্ট। স্কার্ট থাকলেও মেয়েদেরও ঢাকতে হবে পা।’ এখন প্রশ্ন হল বেসরকারি স্কুলেও এই নিয়ম জারি হবে? জানা গিয়েছে, বেসরকারি স্কুলের ছাত্র ছাত্রীদের ইউনিফর্মে পরিবর্তন করার জন্য রাজ্যের তরফ থেকে বলা হয়েছে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত স্কুলের ওপর।

আসলে, প্রতিবছরই বর্ষা ও বর্ষা পরবর্তীতে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের তরফে পদক্ষেপ করা হয়। সতর্কও করা হয় রাজ্যবাসীকে। প্রথম পর্যায়ে ডেঙ্গু ধরা না পড়লে মৃত্যুর ঘটনাও ঘটে। সে কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত রাজ্যের। পড়ুয়াদের স্বাস্থের স্বার্থের এই সিদ্ধান্ত নিল সরকার।

বুধবার স্বাস্থ্যভবনে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে। সেখানেই নেওয়া হল এই সিদ্ধান্ত।

বৈঠকের পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ৬ মাস ছেলেদের পরতে হবে ফুল শার্ট- প্যান্ট। স্কার্ট থাকলেও মেয়েদের ঢাকতে হবে পা।

এখন প্রশ্ন হল বেসকরারি স্কুলেও কি প্রযোজ্য হবে এই নিয়ম। জানা গিয়েছে, সরকারের তরফে বেসরকারি স্কুলগুলোকে বুঝিয়ে বিষয়টা বলা হবে। আবেদন করা হবে পোশাকে বদল আনতে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্কুলগুলোকেই নিতে হবে। আপাতত সমস্ত সরকারি স্কুলের ছেলেদের পরতে হবে ফুল শার্ট-প্যান্ট। স্কার্ট থাকলেও মেয়েদেরও ঢাকতে হবে পা। ছয় মাস চলবে এই নিয়ম। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম মেনে চলতে হবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Jalpaiguri News: চাকরি থেকে কাটমানি! একাধিক অভিযোগে উত্তাল শিকারপুর, TMC নেতাদের উপরে ডিমবৃষ্টি
Annapurna Yojana: জুন-জুলাইয়ে টাকা পেলেও সতর্ক হন, ফের বাতিল হচ্ছে বহু অ্যাকাউন্ট, তালিকায় কারা?