DA Hike: পুজোর আগে ২০% ডিএ, সরকারি কর্মীদের হাতে ঠিক কত বাড়তি টাকা আসবে? দেখুন সম্পূর্ণ হিসেব

Published : Aug 03, 2026, 07:53 AM IST

DA Hike: পুজোর আগেই সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। বেতনের সঙ্গে মিলবে ২০ শতাংশ বর্ধিত ডিএ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবে মিলবে টাকা, দেখে নিন বিস্তারিত।

PREV
110
পুজোর মুখে বড় ঘোষণা

উৎসবের মরশুম শুরুর আগেই সরকারি কর্মীদের জন্য এল স্বস্তির খবর। বেতনের সঙ্গে এবার মিলবে বাড়তি টাকাও। দিন কয়েক আগে তেমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

210
কবে মিলবে বেতন ?

পুজোর আগেই অক্টোবর মাসের বেতন পেয়ে যাবেন কর্মীরা। ফলে হাতে বাড়তি সময় নিয়ে পুজোর কেনাকাটা সারতে পারবেন সকলে।

310
DA বৃদ্ধির খুশির খবর

বেতনের সঙ্গেই এবার মিলবে ২০ শতাংশ বর্ধিত ডিএ। ফলে পুজোর মাসে একধাক্কায় অনেকটাই বাড়বে হাতে আসা টাকার অঙ্ক। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য পুজোর আগেই বড় স্বস্তি থাকছে।

410
মুখ্যমন্ত্রী কী বললেন ?

তিনি জানান, অর্থসচিব ও অর্থমন্ত্রীকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পুজোর আগে অক্টোবরের বেতন ও অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়ার জন্য।

510
বাড়তি কত টাকা হাতে পাবেন?

৩০,০০০ টাকা মূল বেতন হলে: ২০ শতাংশ অতিরিক্ত ডিএ বাবদ প্রতি মাসে ৬,০০০ টাকা বেশি পাওয়া যাবে (আগের ৫,৪০০ টাকার জায়গায় মোট ১১,৪০0 টাকা ডিএ)।

৫০,০০০ টাকা মূল বেতন হলে: ২০ শতাংশ অতিরিক্ত ডিএ বাবদ প্রতি মাসে ১০,০০০ টাকা বেশি পাওয়া যাবে (আগের ৯,০০০ টাকার জায়গায় মোট ১৯,০০০ টাকা ডিএ)।

610
পুজোর আগেই হাতে বাড়তি টাকা!

অক্টোবরের বেতন: দুর্গাপুজোর উৎসবের কথা মাথায় রেখে অক্টোবর মাসের পুরো বেতন ও এই বর্ধিত ডিএ মাসের শেষ কার্যদিবসের আগেই পুজোর আগে দেওয়া হবে।

710
কেন্দ্রের সঙ্গে ফারাক কতটা ?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের DA-তে ফারাক ছিল প্রায় ৪২ শতাংশ। সেই ফারাক ধাপে ধাপে মেটানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।

810
দীর্ঘদিনের দাবি মিটল

১৫ বছর ধরে একাধিক আন্দোলন সত্ত্বেও যে দাবি অধরা ছিল, ক্ষমতায় আসার পরেই তা পূরণের পথে হাঁটল নতুন সরকার।

910
সপ্তম পে কমিশনের খবরও

শুধু ডিএ নয়, সপ্তম বেতন কমিশন চালুরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিশন গঠন হয়ে গিয়েছে, রিপোর্ট এলেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো।

1010
কবে থেকে কার্যকর ?

আগামী কয়েক মাসের মধ্যেই কমিশনের রিপোর্ট আসার পর সপ্তম পে কমিশন কার্যকর করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories