MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Shashi Panja: ভোটের পর থেকেই কালীঘাটের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন শশী পাঁজা? বিস্ফোরক দাবি কুণাল ঘোষের

Shashi Panja: ভোটের পর থেকেই কালীঘাটের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন শশী পাঁজা? বিস্ফোরক দাবি কুণাল ঘোষের

Kunal Ghosh on Shashi Panja: কাকলি ঘোষ দস্তিদারের চেম্বারে শশী পাঁজার সাক্ষাৎ নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন কুণাল ঘোষ। ভোটের পর থেকে যোগাযোগহীন শশী, দলবদলের জল্পনা তুঙ্গে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 03 2026, 07:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
অবশেষে মুখ খুললেন কুণাল ঘোষ
Image Credit : Asianet News

অবশেষে মুখ খুললেন কুণাল ঘোষ

কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে শশী পাঁজার বৈঠক নিয়ে জল্পনার মাঝেই এ বার মুখ খুললেন কালীঘাট তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ভোটের পর থেকে শশী কোথায় ছিলেন, তা নিয়েই উঠেছে প্রশ্ন। কুণালের কথা ভোটের পর থেকেই আর শশী পাঁজার উপস্থিতি কালীঘাটে সেভাবে দেখা যায়নি

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
‘ভোটের পর যোগাযোগ রাখেননি শশী’, দাবি কুণালের
Image Credit : ANI

‘ভোটের পর যোগাযোগ রাখেননি শশী’, দাবি কুণালের

কুণাল জানান, বিধানসভা ভোটের পর থেকে প্রাক্তন মন্ত্রী শশী পাঁজাকে দলের কর্মীরাও দেখতে পাননি। তাঁর কথায়, শশীর বাড়িতে বিজেপি হামলার পর গ্রেফতার হওয়া কর্মীদের সমর্থনে থানা বা কোর্টেও তাঁকে দেখা যায়নি।

Related Articles

Related image1
অন্নপূর্ণা ভাণ্ডার: অগস্টে ৩,০০০ টাকা কবে মিলবে? দিন ঘোষণা, এবার এই উপভোক্তারাই টাকা পাবেন
Related image2
আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কাকলির হাত ধরে NCPI শিবিরে আরও এক TMC নেত্রী, জল্পনা শশীকে নিয়ে
39
নিজে ফোন করেও যোগাযোগ পাননি কুণাল
Image Credit : SOCIAL MEDIA

নিজে ফোন করেও যোগাযোগ পাননি কুণাল

কুণালের দাবি, তিনি নিজে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। শশী তখন দেশের বাইরে ছিলেন এবং ফিরে এসে যোগাযোগ করবেন বলে জানিয়েছিলেন, কিন্তু পরে আর যোগাযোগ হয়নি বলেই জানান কুণাল। বিধানসভা নির্বাচনে হারের পরে কেটে দিয়েছে ২ মাস। এরমধ্যে তৃণমূলের কর্মসূচিতেও শশী পাঁজাকে সেভাবে দেখতে পাওয়া যায়নি বলেও জানিয়েছেন দলের কর্মীরা।

49
তৃণমূলে ভাঙনের জল্পনা ক্রমশ বাড়ছে
Image Credit : Asianet News

তৃণমূলে ভাঙনের জল্পনা ক্রমশ বাড়ছে

রাজ্য রাজনীতিতে পালাবদলের পর থেকেই তৃণমূল ছেড়ে ভিন্ শিবিরে ভিড়ছেন একের পর এক নেতা-নেত্রী। দলের ২০ জন সাংসদ ইতিমধ্যে যোগ দিয়েছেন এনসিপিআই-তে, আর প্রায় ৬০ জন বিধায়ক রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। কালীঘাট তৃণমূলের নতুন আশঙ্কা শশী পাঁজাকে নিয়ে।

59
কাকলির ক্লিনিকে ঘণ্টাখানেকের বৈঠক
Image Credit : SOCIAL MEDIA

কাকলির ক্লিনিকে ঘণ্টাখানেকের বৈঠক

মমতার বাসভবন থেকে মাত্র ৮০০ মিটার দূরে কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে সম্প্রতি দেখা যায় শশী পাঁজাকে। প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন দু’জনে। উল্লেখ্য, কাকলিই ছিলেন তৃণমূলের প্রথম সাংসদ, যিনি প্রকাশ্যে মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।

69
শশীর সাফাই মানছেন না অনেকেই
Image Credit : SOCIAL MEDIA

শশীর সাফাই মানছেন না অনেকেই

ক্লিনিকে যাওয়ার কারণ জানতে চাওয়া হলে শশী জানান, তিনি নিছক ‘এমনিই’ গিয়েছিলেন। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যাখ্যা মানতে নারাজ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

79
কাকলি-পুত্রের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
Image Credit : SOCIAL MEDIA

কাকলি-পুত্রের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

কাকলির ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সমাজমাধ্যমে লেখেন, শশী শীঘ্রই তৃণমূল ছাড়তে চলেছেন। পরে পোস্টটি মুছে ফেললেও ততক্ষণে জল্পনার আগুনে ঘি পড়ে যায়। এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি শশী নিজে।

89
ভোটে হার, তারপর থেকেই প্রকাশ্যে কম শশী
Image Credit : chatgpt

ভোটে হার, তারপর থেকেই প্রকাশ্যে কম শশী

শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে ১৪,৬৩৩ ভোটে হারেন তিন বারের বিধায়ক শশী। এরপর থেকে জনসমক্ষে তেমন দেখা যায়নি তাঁকে, যদিও মেয়ে পূজা পাঁজা ২১ জুলাই কালীঘাটের সমাবেশে হাজির ছিলেন।

99
কালীঘাটের সঙ্গ ত্য়াগ
Image Credit : Asianet News

কালীঘাটের সঙ্গ ত্য়াগ

জয়ী বিধায়কদের পাশাপাশি হেরে যাওয়া তৃণমূল নেতা-নেত্রীদের অনেকেই বর্তমানে কালীঘাট থেকে দূরত্ব বজায় রাখছেন। যারমধ্যে রয়েছে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য। সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে শশী পাঁজা? বাংলার রাজনৈতিতে তেমনই গুঞ্জন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: উত্তরবঙ্গে ভারী দুর্যোগের কমলা সতর্কতা! দক্ষিণবঙ্গে আর্দ্রতার অস্বস্তি ও বিক্ষিপ্ত বৃষ্টি
Recommended image2
Now Playing
Keya Ghosh: ভগবান রামকে অপমান রাহুল-পাপ্পু যাদবের, তীব্র আক্রমণ কেয়া ঘোষের
Recommended image3
Now Playing
Taslima Nasrin: বাংলাদেশ-ভারত সম্পর্ক, মাদ্রাসা থেকে ইসলাম ধর্ম, কলকাতায় বিস্ফোরক তসলিমা! কী বললেন?
Recommended image4
Rain Alert: সোমবার থেকে ঝরবে শ্রাবণ ধারা, উত্তরবঙ্গে কমলা, দক্ষিণের ৭ জেলায় হলুদ সতর্কতা
Recommended image5
পশ্চিমবঙ্গ DA: পুজোর মাসে ঢুকবে ডবল টাকা! অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার, ঘোষণা শুভেন্দুর
Related Stories
Recommended image1
অন্নপূর্ণা ভাণ্ডার: অগস্টে ৩,০০০ টাকা কবে মিলবে? দিন ঘোষণা, এবার এই উপভোক্তারাই টাকা পাবেন
Recommended image2
আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কাকলির হাত ধরে NCPI শিবিরে আরও এক TMC নেত্রী, জল্পনা শশীকে নিয়ে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved