2026 Elections: ভোটারদের মন পেতে প্রতিশ্রুতির মধ্যে সবথেকে গুরুত্ব বেড়েছে ভাতার।একাধিক ঘোষণায় একেক শ্রেণির ভোটারকে টার্গেট করেছে রাজনৈতিক দলগুলি। আসুন দেখেনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কোন রাজনৈতিক দল কোন কী কী ভাতার ঘোষণা করেছে ।
ভোট আসে ভোট যায়। নির্বাচনে অংশ নেওয়া দলগুলি একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যায়। ক্ষমতায় আসার পরে কোন কোনও দল তা মনে রাখে, কোনও কোনও দল আবার বেমালুম সেই প্রতিশ্রুতি ভুলে যায়।
210
প্রতিশ্রুতিতে গুরুত্ব বেড়েছে ভাতার
সম্প্রতি নির্বাচনে রাজনৈতিক দলগুলি একাধিক প্রতিশ্রুতি দেয়। ভোটারদের মন পেতে সেই প্রতিশ্রুতির মধ্যে সবথেকে গুরুত্ব বেড়েছে ভাতা। বেকার ভাতা থেকে শুরু করে মহিলা ভাতা- একাধিক ঘোষণায় একেক শ্রেণির ভোটারকে টার্গেট করেছে রাজনৈতিক দলগুলি। আসুন দেখেনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কোন রাজনৈতিক দল কোন কী কী ভাতার ঘোষণা করেছে ভোটারদের মন পেতে।
310
তৃণমূল কংগ্রেস
প্রথমেই আসি শাসকদলের কথায়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় ভাতা হল লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের ভোট টার্গেট করেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি এবার আরও কয়েকটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো।
রাজ্যের গত কয়েক বছর বেকার তরুণ-তরুণীদের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। এই অভিযোগের মোকাবিলা করতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রকল্প হল যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তরুণ-তরুণীদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওযা শুরু হয়েছে এপ্রিল মাস থেকেই। মমতার কথায় আগামী ৫ বছর চাকরি খোঁজার জন্য এই আর্থিক সাহায্য করা হবে।
510
ভাতা বৃদ্ধি
ভোটার আগেই আশাকর্মীদের দীর্ঘ দিনের দাবি মেনে তাদের ভাতা ১০০০ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির কথাও ঘোষণা করা হয়েছে। পার্শ্বশিক্ষকদের ভাতাও মাসিক ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। পুরহিত ও মোয়াজ্জেম ভাতাও বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
610
পুরনো প্রকল্প
মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেও স্পষ্ট করে দিয়েছেন পুরনো প্রকল্পগুলি বন্ধ করা হবে না। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্যভাতা, যেমন চলছে তেমনই চলবে। এছাড়়াও রাজ্যে একাধিক প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয়, সেগুলিও চালু থাকছে।
710
বিজেপি
রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল বিজেপি। বিরোধী দলও বটে। এবার বঙ্গ দখলের মরিয়া চেষ্টা করছে। আর সেই কারণেই তৃণমূলের পথে হেঁটে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে একাধিক ভাতার কথা তুলে ধরেছে। সেগুলি হলঃ
মহিলা ভাতা- বিজেপির কথায় অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের মতই এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাতে মাসে মাসে ৩০০০ টাকা তুলে দেবে বলে ঘোষণা করছে।
যুবশক্তি কার্ড- এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের মাসে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।
বার্ধক্য ও বিধবা ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি রয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে।
কেন্দ্রীয় প্রকল্প লাখপতি দিদি চালু করার ঘোষণা করেছে বিজেপি।
810
কংগ্রেস
গত বিধানসভা নির্বাচনে খারাপ ফল করেছিল কংগ্রেস। এবার ভালো ফলের আশায় রয়েছে। নির্বাচনী ইস্তেহারেও ভোটারদের কথা ভেবে একাধিক ভাতার ঘোষণা রয়েছে। কংগ্রেসও টার্গেট করেছে মহিলা ভোটারদের। মহিলাদের আর্থিক স্বনির্ভর করতে ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
বেকার বা কর্মহীন তরুণদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে।
কৃষকদের আর্থিক সহযোগিতা আর কৃষিঋণ মকুবের কথা বলা হয়েছে।
শিক্ষাক্ষেত্রেও আর্থিক অনুদান দেওয়ার কথা বলেছে কংগ্রেস।
910
সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট
গত বিধানসভা নির্বাচনে শূন্য আসন ছিল বামেদের। এবার খরা কাটাতে মরিয়া সিপিএম। কিন্তু ভাতার পরিবর্তে কর্মসংস্থানেই জোর দিয়েছে বামফ্রন্টের ইস্তেহার।
বেকার ভাতা হিসেবে 'নেতাজি সুভাষ যুব সেবক প্রকল্প'-এর অধীনে কর্মহীন পরিবার থেকে অন্তত একজনকে সমাজসেবামূলক ও উৎপাদনমুখী কাজে যুক্ত করা হবে এবং তাঁদের মাসিক ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে।
প্রত্যেক পরিবারের জন্য একটি স্থায়ী চাকরি, দৈনিক মজুরি ৭০০ টাকা করার কথা বলা হয়েছে।
বিনামূল্যে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে। নেই লক্ষ্মী বা অন্নপূর্ণা ভাণ্ডারের মত কোনও প্রতিশ্রুতি।
1010
ভাতার ভোট!
ভাতা দিয়েই ভোটারদের মন জয় করতে মরিয়া চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। ভাতা দেওয়ার প্রশ্নে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়়েনি বিরোধীরা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.