MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
MMSBY Application Process
8th Pay Commission
Dearness Allowances Increase
iPhone 18 Pro Max
CAA New Order
SBI RD Scheme
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • World News
  • International News
  • ঠিক কী কারণে ইজরায়েল-লেবানন যুদ্ধ বিরতি? নেতানিয়াহুকে ধুয়ে দিয়ে বিস্ফোরক সাংসদ হুসেনের

ঠিক কী কারণে ইজরায়েল-লেবানন যুদ্ধ বিরতি? নেতানিয়াহুকে ধুয়ে দিয়ে বিস্ফোরক সাংসদ হুসেনের

Israel Lebanon Ceasefire: লেবাননের এক সাংসদ দাবি করেছেন যে ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতি আসলে ইরানের চাপের ফল। তাঁর মতে, ডোনাল্ড ট্রাম্প ইরানের চাপে নতিস্বীকার করে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই চুক্তিতে রাজি হতে বাধ্য করেছেন। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 17 2026, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
লেবানন ইজরায়েল সংঘর্ষ
Image Credit : Getty

লেবানন-ইজরায়েল সংঘর্ষ

এক বা দুই বছর নয়। বেশ কয়েক বছর পুরনো লেবানন -ইজরায়েল সংঘর্ষ। সম্প্রতি দুই দেশের তিক্তরা আরও বেড়েছিল। কিন্তু বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইজরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধ বিরতির সিদ্ধান্ত নিয়েছে। আর এই মধ্যস্থতা করিয়েছেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
প্রশ্ন, কেন যুদ্ধবিরতিতে গেল দুই দেশ?
Image Credit : Getty

প্রশ্ন, কেন যুদ্ধবিরতিতে গেল দুই দেশ?

ট্রাম্পের এই ঘোষণার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন হঠাৎ করেই দুই দেশের শত্রুতা ভুলে যুদ্ধবিরতিতে গেল। এর উত্তর দিয়েছেন লেবাননের এক সাংসদ। যদিও তাঁর দাবি যথেষ্টই বিস্ফোরক।

Related Articles

Related image1
10 richest candidate: প্রার্থী থেকে বিধায়ক- সবথেকে ধনী ১০ জনের তালিকায় এগিয়ে TMC, নেই BJP-CPM
Related image2
Trump-Iran: ইরানের পরমাণু অস্ত্র নিয়ে পাল্টি ট্রাম্পের! 'নিউক্লিয়ার ডাস্ট' নিয়ে এবার বড় দাবি মার্কিন প্রেসিডেন্টের
310
লেবাননের সাংসদের দাবি
Image Credit : Getty

লেবাননের সাংসদের দাবি

লেবাননের সাংসদ হুসেন হাজ হাসান এক বিস্ফোরক দাবি করেছেন। তাঁর মতে, সম্প্রতি ইজরায়েল ও লেবাননের মধ্যে যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তা আসলে ইরানের চাপের ফল। তিনি অভিযোগ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রভাবে নতিস্বীকার করেছেন এবং ইজরায়েলি নেতৃত্বকে এই চুক্তি মেনে নিতে বাধ্য করেছেন।

410
সাংসদ হুসেন হাজ হাসানের পরিচয়
Image Credit : Getty

সাংসদ হুসেন হাজ হাসানের পরিচয়

হেজবোল্লা-অনুমোদিত 'লয়ালটি টু দ্য রেজিস্ট্যান্স' গোষ্ঠীর সদস্য হাসান লেবাননের সংসদে এই মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এই খবর জানিয়েছে।

510
সতর্ক থাকতে আহ্বান
Image Credit : Getty

সতর্ক থাকতে আহ্বান

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, হাসান বলেন, "ইরানের স্পষ্ট চাপের কারণেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ট্রাম্প ইরানের চাপের কাছে নতিস্বীকার করেছেন এবং নেতানিয়াহুকে লেবাননে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করেছেন।"

তিনি যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, শত্রুর "বিশ্বাসঘাতক" চরিত্রের কারণে দেশকে "সতর্ক" থাকতে হবে।

610
ইজরায়েল বিশ্বাসঘাতক!
Image Credit : X

ইজরায়েল বিশ্বাসঘাতক!

হাসান বলেন, "আমাদের শত্রু বিশ্বাসঘাতক, তাই আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ওরা ইতিমধ্যেই বেশ কয়েকবার এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।"

710
ইজরায়েলকে নিশানা হামাসের
Image Credit : X

ইজরায়েলকে নিশানা হামাসের

এদিকে, হামাসের মুখপাত্র হাজেম কাসেমও এই যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা ইজরায়েলের সামরিক সীমাবদ্ধতাকেই তুলে ধরেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (IRIB)-এর খবর অনুযায়ী কাসেম বলেন, "লেবাননে যুদ্ধবিরতি ইজরায়েলি দখলদার সরকারের অক্ষমতা প্রমাণ করেছে। লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন ইজরায়েলের উপর যুদ্ধবিরতি চাপিয়ে দিয়ে আরও একবার প্রমাণ করল যে এই দখলদার শক্তি নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ।"

810
যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণা
Image Credit : X

যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণা

এই যুদ্ধবিরতি এমন এক সময়ে হয়েছে যখন ইজরায়েল-লেবানন সীমান্তে তীব্র উত্তেজনা চলছিল। এই অঞ্চলে মার্কিন-ইরান যুদ্ধের পর ইজরায়েলি সশস্ত্র বাহিনী এবং হেজবোল্লার মধ্যে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছিল।

এর আগে বৃহস্পতিবার, ট্রাম্প ঘোষণা করেন যে এই অঞ্চলের উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার পর ইজরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছে।

910
ট্রাম্পের দাবি
Image Credit : X

ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট জানান যে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে "চমৎকার আলোচনা" করেছেন। দুই নেতাই একটি বৃহত্তর সমাধানের পদক্ষেপ হিসেবে এই অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

1010
নিজেকে সম্মানিত দাবি ট্রাম্পের
Image Credit : X

নিজেকে সম্মানিত দাবি ট্রাম্পের

ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, "আমি লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে দারুণ আলোচনা করেছি। দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য, দুই নেতাই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, যা EST সময় বিকেল ৫টা থেকে শুরু হবে।"

পশ্চিম এশিয়ায় ইজরায়েল-লেবানন সীমান্তে অস্থির পরিস্থিতির পর এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ সময়ে এসেছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ইরান হামলা
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
SAARC Impasse: সার্কের অচলাবস্থার জন্য দায়ী পাকিস্তান, ফের কড়া বার্তা ভারতের
Recommended image2
Military Exercise: থাইল্যান্ডে শুরু ভারত-থাই সেনার যৌথ মহড়া 'মৈত্রী-১৫', জঙ্গিদমনই মূল লক্ষ্য
Recommended image3
Green Card Rules: আমেরিকায় পাকাপাকি থাকতে চান? তাহলে গ্রিন কার্ডে আবেদনে এই ভুলটি করবেন না
Recommended image4
Imran Khan: জেলই ঠিকানা ইমরান খানের, স্বাস্থ্য পরীক্ষা করেই ছেড়ে দিল শিফা হাসপাতাল
Recommended image5
Bangladesh: ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, তারেক ঘনিষ্ঠ মির্জা ফখরুলের বড় জয়
Related Stories
Recommended image1
10 richest candidate: প্রার্থী থেকে বিধায়ক- সবথেকে ধনী ১০ জনের তালিকায় এগিয়ে TMC, নেই BJP-CPM
Recommended image2
Trump-Iran: ইরানের পরমাণু অস্ত্র নিয়ে পাল্টি ট্রাম্পের! 'নিউক্লিয়ার ডাস্ট' নিয়ে এবার বড় দাবি মার্কিন প্রেসিডেন্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved