21 July Dharmatala: আবারও বেআইনিভাবে রাস্তা আটকে একুশে জুলাই আয়োজনের চেষ্টা! রাস্তা মাপলেন কেন? কুণাল ঘোষদের বিরুদ্ধে এফআইআর

Published : Jun 29, 2026, 08:34 PM IST
21 July Dharmatala

সংক্ষিপ্ত

21 July Dharmatala: বেন্টিঙ্ক স্ট্রিটে মাপজোক করার সময়, গাড়ি চলাচলে অসুবিধা তৈরি হয়। এমনকি, পথচারীদেরও সমস্যায় পড়তে হয়। এবার সেই ঘটনায় পুলিশের অভিযোগের ভিত্তিতেই সোমবার, এফআইআর দায়ের করা হয়। তিনজনকেই তলব করা হবে।

21 July Dharmatala: মানুষের ভোগান্তি! রাস্তা আটকে চলত মিটিং। তৃণমূলের একুশে জুলাই (TMC 21 July Rally)। শহরের অন্যতম প্রধান রাস্তা তথা ধর্মতলা আটকে দিয়ে সভার আয়োজন করে ইতিমধ্যেই আদালত অবমাননার দায়ে অভিযুক্ত তৃণমূল। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত বিষয়ে নোটিসও পাঠিয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরেও কি তাদের হুঁশ ফেরেনি? এবার রাস্তা মাপতে গিয়ে বেকায়দায় পড়লেন কুণাল ঘোষরা (21 July Meeting Kolkata)। 

আবারও বেআইনিভাবে রাস্তা আটকে একুশে জুলাই আয়োজনের চেষ্টা!

অভিযোগ উঠছে, এবারের একুশে জুলাইয়ের মঞ্চও তারা ধর্মতলাতেই করবেন। সেইজন্যই রবিবার, বেন্টিঙ্ক স্ট্রিটে রাস্তা মাপতে যান বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ দোলা সেন এবং তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। এবার তাদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হল। 

জানা যাচ্ছে, বেন্টিঙ্ক স্ট্রিটে মাপজোক করার সময়, গাড়ি চলাচলে অসুবিধা তৈরি হয়। এমনকি, পথচারীদেরও সমস্যায় পড়তে হয়। এবার সেই ঘটনায় পুলিশের অভিযোগের ভিত্তিতেই সোমবার, এফআইআর দায়ের করা হয়। তিনজনকেই তলব করা হবে।

রাস্তা মাপলেন কেন? কুণাল ঘোষদের বিরুদ্ধে এফআইআর

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর ২.৫০ মিনিট থেকে বিকেল ৪টের মধ্যে বেন্টিঙ্ক স্ট্রিটে ঠিক ভিক্টোরিয়া হাউজের সামনে জড়ো হন কুণাল ঘোষরা। সেখানে মঞ্চ তৈরির জন্য ফিতে হাতে মাপজোক শুরু করেন তারা। ঐ সময়েই যান চলাচলে সমস্যা তৈরি হয়। 

অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, ‘‘আশা করি, ২১ জুলাই আমরা অনুমতি পাবো। কারণ, এই একটা দিনই আমরা মিটিং করি। সেইদিন বিস্তারিতভাবে সব বলব। পাঁচজন কর্মী থাকলেও সেই মিটিং করব। আপনারা ঐ দিন সবাই সমবেত হবেন।’’ 

তবে ইতিমধ্যেই শহরের অন্যতম প্রধান রাস্তা তথা ধর্মতলা আটকে দিয়ে সভার আয়োজন করে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়েছে তৃণমূল। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত বিষয়ে নোটিসও পাঠিয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: বঙ্গে গুণ্ডারাজ রুখতে বিধানসভায় পেশ ঐতিহাসিক ‘গুন্ডাদমন বিল’, চাপে তৃণমূল!
উস্কানি-মুলক মন্তব্য করে চরম বিপাকে হুমায়ুন কবীর, কিন্তু কেন করেছিলেন এমন মন্তব্য?