কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

09:52 AM (IST) Sep 27
09:31 AM (IST) Sep 27
পঞ্জাবের ফাগওয়ারায় লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি বা LPU-তে ছাত্রীকে গণধর্ষণ এবং তাঁর আত্মহত্যার দাবিকে ঘিরে শনিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই দাবির পর প্রায় ২ হাজার পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হস্টেলের কাছে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
09:11 AM (IST) Sep 27
DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা জুলাই ২০২৬ থেকে কার্যকর হতে চলা মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কর্মীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন এবং ঘোষণার পর বকেয়া টাকাও পাওয়ার সম্ভাবনা রয়েছে।
08:38 AM (IST) Sep 27
WB Weather Update: পুজোর আগে ধীরে ধীরে বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গে আজ থেকেই বৃষ্টির দাপট কমবে এবং সোমবার থেকে উত্তরবঙ্গেও পরিস্থিতির উন্নতি হবে। তবে বৃষ্টির পরিমাণ কমলে দিনের বেলায় ভ্যাপসা গরম ও অস্বস্তি ফের বাড়তে পারে।