LIVE NOW
Published : Oct 03, 2026, 08:32 AM ISTUpdated : Oct 03, 2026, 09:57 AM IST

Ajker Bangla News live: Asian Games 2026 - এশিয়ান গেমসে কুস্তিতে দাপট ভারতের, কোয়ার্টারে পৌঁছে গেলেন অন্তিম-মনীষা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

 

09:57 AM (IST) Oct 03

Asian Games 2026 - এশিয়ান গেমসে কুস্তিতে দাপট ভারতের, কোয়ার্টারে পৌঁছে গেলেন অন্তিম-মনীষা

Asian Games 2026: ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় কুস্তিগিরদের দারুণ পারফরম্যান্স। কোয়ার্টার ফাইনালে উঠলেন অন্তিম পাঙ্ঘাল, মনীষা ভানওয়ালা ও সাগর জাগলান। সেমিফাইনালে পৌঁছেছেন দীপক পুনিয়া। অন্যদিকে, তিরন্দাজিতে ঐতিহাসিক সোনা জিতেছেন কুমকুম মোহোদ।

Read Full Story

09:38 AM (IST) Oct 03

Asian Games 2026 - এশিয়ান গেমসে ইতিহাস প্রণবী উর্সের, গল্ফে ব্যক্তিগত বিভাগে সোনা, দলগত ইভেন্টে রুপো ভারতের

এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতের গল্ফার প্রণবী উর্স। মহিলাদের ব্যক্তিগত গল্ফে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন তিনি। একই সঙ্গে দলগত ইভেন্টেও রুপোর পদক জিতেছে ভারত। এশিয়ান গেমসের শেষ দিনের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন প্রণবী। ব্যক্তিগত স্ট্রোক প্লে-তে শীর্ষস্থান ধরে রেখে সোনার লড়াইয়ে এগিয়ে ছিলেন তিনি।

Read Full Story

09:34 AM (IST) Oct 03

Hindu Temple Attack - আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা, ওহায়োতে ছোঁড়া হল ইট

আমেরিকার ওহায়োতে একটি হিন্দু মন্দিরে ইট ছুঁড়ে হামলার ঘটনা ঘটেছে। মন্দিরের জানলার কাঁচ ভেঙেছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন।

Read Full Story

09:15 AM (IST) Oct 03

Extortion Case - দুর্গাপুজোর চাঁদার নামে জুলুম, মহিলা পুলিশকে মারধর করায় গ্রেফতার ৩

ত্রিপুরার তেলিয়ামুড়ায় দুর্গাপুজোর চাঁদার নামে জোরজুলুম এবং এক মহিলা পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে খোয়াই আদালত।

Read Full Story

09:11 AM (IST) Oct 03

SSY Interest Rate - ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে বড় চমক? পিপিএফ-সুকন্যা সমৃদ্ধিতে বিনিয়োগকারীদের জন্য রয়েছে সুখবর

SSY Interest Rate: কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং এনএসসি-র মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রেখেছে।

Read Full Story

08:52 AM (IST) Oct 03

Ration - রেশনে ৫০% ছাড়ে মিলবে এই সামগ্রীগুলি! পুজো উপহার ঘোষণা মন্ত্রী অশোক কীর্তনিয়ার

Free Ration For Durga Puja: রেশন ব্যবস্থার আওতায় থাকা পরিবারগুলির জন্য পুজোর আগে বড় সুখবর। পুজো উপহার হিসেবে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। বিস্তারিত জেনে নিন।

Read Full Story

More Trending News