DA না সপ্তম বেতন কমিশন, কোনটার টাকা সবার আগে হাতে পাবেন সরকারি কর্মীরা

Published : May 10, 2026, 03:28 PM ISTUpdated : May 14, 2026, 05:30 PM IST

DA & 7th Pay Commission: কবে  পশ্চিমবঙ্গের বিজেপি সরকার রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশনের ঘোষণা করবে?  জোর চর্চা নবান্ন থেকে মহাকরণে। সূত্রের খবর আগামী সপ্তাহেই হতে পারে ঘোষণা  

PREV
111
রাজ্য সরকারি কর্মীদের প্রতীক্ষা

সপ্তম পে কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা DA- এই দুটি বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরেই অপেক্ষায় বসে রয়েছেন রাজ্যের সরকারি কর্মী। ১৫ বছরের মমতা-জমানা শেষ হতেই এই দুটি বিষয় নিয়ে চর্চা তুঙ্গে। রাইটার্স বিল্ডিং থেকে নবান্ন- রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বর্তমানে মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, সপ্তম পে কমিশন কবে থেকে কার্যকর হবে। আর কবে মিলবে কেন্দ্রীয় হারে ডিএ।

211
শপথ গ্রহণ অনুষ্ঠান

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নবম মু্খ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সপ্তমে বেতন কমিশন আর কেন্দ্রীয় হারে ডিএ - এই বিষয়গুলি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন মঞ্চে একাধিকবার হাজির হয়েছিল শুভেন্দু। তাতেই সরকারি কর্মীদের প্রত্যাশা আরও বাড়ছে।

311
দীর্ঘ দিনের দাবি

মমতা জমানা থেকেই সপ্তম বেতন কমিশন কার্যকর করার দাবি জানিয়ে আসছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারি কর্মীদের এই দাবি বারবার উপেক্ষা করেছেন। তাই নতুন বিজেপি সরকারের কাছে সরকারি কর্মীদের নতুন সরকার যেন দ্রুত সপ্তম বেতন কমিশন চালু করে।

411
ডিএ - আন্দোলন

রাজ্য সরকারি কর্মীরা DA বা মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন। রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই লড়ছেন। সুপ্রিম কোর্টের রায়েও রাজ্য সরকারি কর্মীদের দিকে গেছে। কিন্তু তারপরেও পূর্বতন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার ডিএ দিতে টালবাহানা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

511
সুপ্রিম কোর্টে সময়ের দাবি

নতুন সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় নিজেদের মতামত জানাতে আরও তিন সপ্তাহ সময় চেয়েছে। অর্থাৎ চলতি মাসের শেষের দিকেই হতে পারে ডিএ মামলার শুনানি। সেখানে রাজ্য সরকার কী বক্তব্য রাখে তার দিকেই তাকিয়ে রয়েছে সরকারি কর্মীরা।

611
৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন!

বিজেপি নির্বাচনী প্রচারে জানিয়েছিল ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন চালু করবে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ-ও এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাতেই রাজ্য সরকারি কর্মীদের আশা আগামী মাসেই লাগু হতে পারে সপ্তম বেতন কমিশন।

711
একই সঙ্গে ডিএ আর সপ্তম বেতন কমিশন

রাজ্য সরকারি কর্মীদের মধ্যে চর্চা শুরু হয়েছে নতুন সরকার একই সঙ্গে বকেয়া ডিএ মিটিয়ে দিতে সপ্তম বেতন কমিশন চালু করতে পারে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছুই ঘোষণা করা হয়নি।

811
সরকারি বয়ান

নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনও এই বিষয়ে কিছুই বলেনি। নবান্ন বা মহাকরণ থেকেও এই বিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে বিরোধী নেতা থাকাকালীন শুভেন্দু রাজ্য সরকারি কর্মীদের বিষয়ে যথেষ্টই সচেতন ছিলেন। তাই শুভেন্দু রাজ্য সরকারি কর্মীদের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এমনটাই আশা সরকারি কর্মীদের।

911
নবান্ন থেকে মহাকরণে আলোচনা

নতুন সরকার শনিবার শপথ গ্রহণ করছে। রাজ্য সরকারি কর্মীদের অধিকাংশেরই ছুটি থাকে শনি আর রবিবার। কিন্তু ডিএ আর সপ্তেম বেতন কমিশন নিয়ে রাজ্যে পালাবদলের পর থেকেই আলোচনা শুরু হয়েছিল। যত দিন যাচ্ছে ততই তা বাড়ছে।

1011
আশার আলো

শুভেন্দু অধিকারী নতুন সরকারের মাথা। আর সেই কারণেই রাজ্য সরকারি আশা প্রাক্তন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। আর দ্রুত তাদের পতেটে ঢুকবে মোটা টাকা।

1111
আগামী সপ্তাহে ঘোষণা?

সূত্রের খবর রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আর ডিএ নিয়ে আগামী সপ্তাহেই কোনও বড় ঘোষণা হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই বিষয়ে মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories