7th Pay Commission: সপ্তম পে কমিশন নিয়ে জারি হল বিজ্ঞপ্তি, সরকারি কর্মচারীদের জন্য বিরাট আপডেট

Published : Jul 16, 2026, 11:31 AM IST

রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। সপ্তম বেতন কমিশন গঠন করতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় রাজ্য সরকারের অর্থ দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

PREV
16

রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। সপ্তম বেতন কমিশন গঠন করতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় রাজ্য সরকারের অর্থ দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের পক্ষ থেকে জারি করা ওই নির্দেশিকায় জানানো হয়েছে যে পরবর্তী বেতন কমিশন গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরকে তাদের বেতন ও ভাতা সংক্রান্ত যাবতীয় প্রস্তাব পরবর্তী বেতন কমিশনের কাছে পেশ করার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে।

26

জলসম্পদ উন্নয়ন নির্দেশনালয়ের কর্মিবর্গ এবং মুখ্য বাস্তুকারের কাছে পাঠানো এই চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, অর্থ দফতরের গ্রুপ-পি১ শাখার ছাড়পত্র মেলার পর এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, গত ৯ জুলাই জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের ডেপুটি সেক্রেটারি একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠান।

36

সেই চিঠিতে পূর্ববর্তী ৭ মার্চ ২০২৫ তারিখের মেমো নম্বরের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, অর্থ দফতরের গ্রুপ-পি১ তাদের পর্যবেক্ষণে জানিয়েছে যে, প্রশাসনিক দফতরকে যেন পরবর্তী বেতন কমিশনের কাছেই সমস্ত প্রস্তাব জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। নতুন বেতন কমিশন গঠিত হওয়ার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

46

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই জানিয়েছিলেন যে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই সপ্তম পে কমিশন গঠন করা হবে। নতুন নথি প্রকাশের পর সরকারি প্রস্তুতি শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

56

বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত দফতরকে নিজস্ব প্রস্তাবগুলি গুছিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যাতে পে কমিশন গঠিত হওয়ামাত্রই দ্রুততার সঙ্গে কাজ শুরু করা সম্ভব হয়।

66

এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘যারা রাজ্যের বর্তমান শাসকদল, তারা বিরোধী আসনে থাকাকালীন সরকারি কর্মচারীদের যাবতীয় দাবিপূরণের আশ্বাস দিয়েছিলেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছিলেন। প্রাথমিক হলেও, তিনি যে পে কমিশন নিয়ে পদক্ষেপ করেছেন, এতে আমরা সন্তুষ্ট। আশাকরি প্রতিশ্রুতিমতো পে কমিশন গঠন করে তা কার্যকর করা হবে।’’

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories