Jagatdal TMC BJP Clash:: মোদীর সভার আগে TMC-BJP সংঘর্ষে রণক্ষেত্র জগদ্দল, গুলিবিদ্ধ পবন সিংয়ের দেহরক্ষী

Published : Apr 27, 2026, 08:33 AM ISTUpdated : Apr 27, 2026, 08:36 AM IST
 A clash erupted between TMC and BJP workers in the Jagatdal area last night

সংক্ষিপ্ত

দ্বিতীয় দফা ভোটের দু’দিন আগে রণক্ষত্রে উত্তর ২৪ পরগনার জগদ্দল। চলল গুলি। জখম হয়েছেন জগদ্দলের বিজেপি নেতা পবন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ান। আটচালা বাগানে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ হয়। সে নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার এবং নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিংহের উপর হামলার অভিযোগ ওঠে।

WEST BENGAL ASSEMBLY ELECTION 2026: দ্বিতীয় দফা ভোটের দু’দিন আগে রণক্ষত্রে উত্তর ২৪ পরগনার জগদ্দল। চলল গুলি। জখম হয়েছেন জগদ্দলের বিজেপি নেতা পবন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ান। আটচালা বাগানে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ হয়। সে নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার এবং নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিংহের উপর হামলার অভিযোগ ওঠে। আবার উল্টোদিকে তূণমূলের পক্ষ থেকে ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্ত অভিযোগ জানিয়েছেন যে তাঁদের একটি কর্মীকে মারধর করা হয়েছিল। সেই সময় অভিযোগ জানাতে এলে অর্জুন সিংহ ও তাঁর অনুগামীরা তাঁদের উপর চড়াও হয়। এরপরই দু'পক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি শুরু হয়ে যায়।

এরপরই গণ্ডগোল অন্য মাত্রা নেয় যখন অর্জুন সিংয়ের ছেলে পবন সিংয়ের বাড়ির সামনে বোমা মারে দুষ্কৃতীরা, গুলিও চালায় বলে অভিযোগ। জগদ্দল থানার পাশেই বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবন সিংয়ের বাড়ি । অভিযোগ, গোলমালের সময় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ঢুকে পড়ে। পবনের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি ছুড়তে থাকে। দুষ্কৃতীদের গুলিতে যোগেশ শর্মা নামে তাঁর দেহরক্ষী সিআইএসএফের এক জওয়ান জখম হয়েছেন। তাঁর পায়ে গুলি লেগেছে। কলকাতার এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

 

 

পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। বর্তমানে এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নির্বাচনের আগে জগদ্দলে বারবার উত্তেজনার ছবি সামনে আসায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। কারণ, সোমবার শেষ প্রচারের দিনে জগদ্দলে দলীয় প্রার্থী রাজেশ কুমারের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভা করবেন। ঘটনায় রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ঘটনায় যারা যারা অভিযুক্ত তাদের সবাইকে গ্রেফতার করার নির্দেশ কমিশনের।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: WB Assembly Election 2026 - মোদীর সভার আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র জগদ্দল, গুলিবিদ্ধ পবন সিংয়ের দেহরক্ষী
Weather Kolkata: কলকাতায় দুর্যোগের ছায়া! রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি হয়েছে সতকর্তাও