West Bengal Election 2026: দাবাং মোডে নির্বাচন কমিশন। কার্যত, কড়া নির্দেশ (election 2026 west bengal)। বোমা তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করার জন্য বিশেষ অভিযান চালাতে হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণের ঠিক আগে পুলিশকে এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন (west bengal election 2026 date)।
বোমা নিষ্ক্রিয় করতে পুলিশকে অবিলম্বে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। পরিষ্কারভাবে বলা হয়েছে, ভোটের দিন কোনওভাবেই যেন বোমা বিস্ফোরণের মতো ঘটনা না ঘটে। সেটা নিশ্চিত করতে হবে।
সবথেকে বড় বিষয়, এনআইএ তদন্ত চালাচ্ছে, এমন সব ক্ষেত্রেও পুলিশ পদক্ষেপ নিতে পারবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী বুধবার, রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব রয়েছে। এক্ষেত্রে রাজ্যের মোট সাতটি জেলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে।
উল্লেখ্য, প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটে গেছে। ফলে, প্রথম দফার ভোটে কোনও জায়গাতেই পুনর্নির্বাচন হচ্ছে না। এমতাবস্থায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বও শান্তিপূর্ণভাবে মেটাতে বদ্ধপরিকর রয়েছে নির্বাচন কমিশন।
জানা যাচ্ছে, ভোটের আগে বোমা উদ্ধারের বিষয়ে ইতিমধ্যেই যথেষ্ট তৎপর হয়েছে পুলিশও। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানা এলাকার মাঝেরহাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমার মতো দেখতে বেশ কিছু সন্দেহজনক বস্তু এবং গান পাউডার উদ্ধার করা হয় বলে জানা যাচ্ছে। বোম্ব ডিজ়পোজ়াল স্কোয়াডের সাহায্যে পাটের দড়ি, তিন কেজির উপর গান পাউডার, দেশি বোমার মতো দেখতে ৭৯টি সন্দেহজনক বস্তু এবং ১.৬১ কেজি সালফার পাওয়া গেছে।
সেগুলি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিসি, এসপি, আইসি, ওসি সহ সমস্ত স্তরের পুলিশ আধিকারিকদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।
তারা জানিয়ে দিয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকেদের এলাকায় যদি কোনও বিস্ফোরণের ঘটনা ঘটে বা কেউ ভয় দেখানোর চেষ্টা করে, তবে সংশ্লিষ্ট এলাকার ওসি এবং আইসি-কে নজিরবিহীন শাস্তির মুখে পড়তে হতে পারে। সেক্ষেত্রে কাউকে কোনওভাবেই যে ছাড় দেওয়া হবে না, তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.