
প্রবল ঝড়, মুষলধারে বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি! প্রকৃতির রুদ্ররূপে কার্যত বিপর্যস্ত প্যারাগুয়ের রাজধানী আসুনসিওন। ঝড়ের দাপটে একাধিক বাড়ির ছাদ ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে বহু গাড়িরও।
প্রবল ঝড়, মুষলধারে বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি! প্রকৃতির রুদ্ররূপে কার্যত বিপর্যস্ত প্যারাগুয়ের রাজধানী আসুনসিওন। ঝড়ের দাপটে একাধিক বাড়ির ছাদ ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে বহু গাড়িরও। প্রবল হাওয়ায় উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের লাইন। ভারী বৃষ্টিতে জল জমে বিপর্যস্ত হয়েছে শহরের একাধিক রাস্তা। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর, গাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সরকারি পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন বলে অনুমান করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি পরিষেবা। ঝড় থামার পর শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানো ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিষ্কারের কাজ।
হঠাৎ আবহাওয়ার এমন ভয়াবহ পরিবর্তনে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। শহরের বিভিন্ন রাস্তায় শিলাবৃষ্টির ছবি ও ভিডিয়োও সামনে এসেছে। বিপুল ক্ষয়ক্ষতির পর স্বাভাবিক ছন্দে ফিরতে আসুনসিওনের কতটা সময় লাগে, এখন সেটাই দেখার।