
Bolpur Murder Case: বোলপুরে চন্দন খুনে জালে আরও ১, শুটার নন, তবু গ্রেফতার! কেন?
Bolpur Murder Case: পুলিশের দাবি, চন্দন ভল্লা খুনের সঙ্গে যোগ থাকার অভিযোগে আমিরুল শেখকে গ্রেফতার করা হয়েছে। বীরভূম জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভান্ডেশ জানিয়েছেন, এই ঘটনায় আরও কয়েকজনের যোগ রয়েছে এবং তাঁদের খোঁজ চলছে।
Bolpur Murder Case: বোলপুরে বিজেপি নেতা চন্দন ভল্লা খুনের ঘটনায় তদন্তে নতুন মোড়। চন্দন ভল্লা হত্যা মামলায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আমিরুল শেখ। তাঁর বাড়ি বীরভূমে নয়, বাঁকুড়া জেলায়।
পুলিশের দাবি, চন্দন ভল্লা খুনের সঙ্গে যোগ থাকার অভিযোগে আমিরুল শেখকে গ্রেফতার করা হয়েছে। বীরভূম জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভান্ডেশ জানিয়েছেন, এই ঘটনায় আরও কয়েকজনের যোগ রয়েছে এবং তাঁদের খোঁজ চলছে।
তবে এখনও পর্যন্ত খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। পুলিশের দাবি, আমিরুল শেখ শুটার নন। প্রাথমিক তদন্তে জমি-জায়গা সংক্রান্ত বিবাদের বিষয়টি উঠে এসেছে। এই খুনের ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই বলেও জানিয়েছে পুলিশ।