Mamata Banerjee Abhishek Banerjee: হুইল চেয়ারে করে হাসপাতালে অভিষেক! পৌঁছলেন মমতাও, সঙ্গে তৃণমূল নেতৃত্ব

Published : May 30, 2026, 08:02 PM ISTUpdated : May 30, 2026, 08:43 PM IST
Mamata Banerjee Abhishek Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee Abhishek Banerjee: হুইল চেয়ারে করে হাসপাতালের ভিতর নিয়ে যাওয়া হয় অভিষেককে। এই সবকিছুর মাঝেই কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও সোজা পৌঁছে যান হাসপাতালে। অভিষেককে নিয়ে যাওয়া জরুরি বিভাগে। 

Mamata Banerjee Abhishek Banerjee: হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee news)। ইতিমধ্যেই কলকাতার সেই বেসরকারি হাসপাতালে পৌঁছে গেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার বিকেলে, নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই কার্যত, স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়েন তিনি (abhishek banerjee latest news)। 

হুইল চেয়ারে করে হাসপাতালে অভিষেক!

অভিষেককে ঘিরে শুরু হয় ‘চোর-চোর’ স্লোগান। এমনকি, এলোপাথাড়ি চড় এবং ঘুষিও চলতে শুরু করে। সেইসঙ্গে, এলাকার মহিলারা পচা ডিম ছুঁড়তে থাকেন। কোনওমতে বাঁচার চেষ্টা করেন তৃণমূল নেতা। মাথায় দেন একটি হেলমেট। অভিষেকের জামা ছিঁড়ে যায় এবং ভেঙে যায় চশমাও। 

পরিস্থিতি এমন আয়গায় গিয়ে পৌঁছয় যে, তাঁকে সেখান থেকে বের করে আনাই রীতিমতো কঠিন হয় পড়ে। খবর পেয়েই এলাকায় পৌঁছে যায় বাড়তি পুলিশ ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী। এরপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সেখান থেকে বের করেন আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোনওমতে উদ্ধার করা হয় অভিষেককে। যেখান সেখান থেকে উড়ে আসতে থাকে পচা ডিম এবং সঙ্গে তারস্বরে এলাকার জনতা চেঁচাতে থাকেন ‘চোর-চোর' বলে। তারপর তাঁকে সোজা নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। 

 

 

হুইল চেয়ারে করে হাসপাতালের ভিতর নিয়ে যাওয়া হয় অভিষেককে। এই সবকিছুর মাঝেই কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও সোজা পৌঁছে যান হাসপাতালে। অভিষেককে নিয়ে যাওয়া জরুরি বিভাগে। তারপর তাঁকে কিছুক্ষণ পর বের করে আনা হয়। অন্যদিকে, হাসপাতালে আছেন বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Protest Against Abhshek: 'জনতা এখন আপনার ডিজে বাজাচ্ছে, কেমন লাগছে ভাইপো?' চরম মন্তব্য সুকান্তর!
Dilip Ghosh: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার কাদের ফেরত দিতে হবে! সাফ জানালেন দিলীপ ঘোষ