Abhishek Banerjee ED Questioning: টানা ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক, কী জানালেন তিনি?

Published : Jun 15, 2026, 10:44 PM ISTUpdated : Jun 15, 2026, 10:54 PM IST
Financial fraud case West Bengal police raid TMC MP Abhishek Banerjee residence

সংক্ষিপ্ত

Abhishek Banerjee ED Questioning: টানা ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর, সল্টলেকে ইডি-র সদর দফতর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। সোমবার, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ডায়মন্ডহারবারের সাংসদকে তলব করে ইডি (abhishek banerjee news)।

Abhishek Banerjee ED Questioning: সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক। টানা ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর, সল্টলেকে ইডি-র সদর দফতর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee latest news)। সোমবার, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ডায়মন্ডহারবারের সাংসদকে তলব করে ইডি (Abhishek Banerjee TMC news)।

টানা ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদ অভিষেককে

সোমবার সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই ইডি দফতরে পৌঁছে যান অভিষেক। এরপর রাত ১০টা নাগাদ, ইডি দফতর থেকে বেরিয়ে তদন্তে সহযোগিতার কথা জানান তিনি। অভিষেক বলেন, ‘‘গতকাল সিআইডি আমাকে তলব করেছিল। আমি গেছিলাম। প্রায় সাড়ে ৮-৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। আজ সকাল ১১টার আগে এখানে এসেছি। টানা ১১ ঘণ্টা ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। এই ঘটনায় আমাকে শেষবার ডাকা হয়েছিল ২০২৩ সালে। আমি তখনও এসেছিলাম। সবমিলিয়ে, ১০-১২ বার আমি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি।’’

 

 

কী জানালেন তিনি?

এরপরেই তিনি যোগ করেন, "বিজেপি-কে নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভালো। একদিকে দল ভাঙানোর খেলা চলছে। বিরোধী শক্তি যারা মাথা নত না করে ক্রমাগত লড়াই করছে, তাদের কীভাবে দমানো যায়, ধমকানো যায়, চমকানো যায় এবং ভেঙে গুঁড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করে দেওয়া যায়, সেই চেষ্টাও গত ১ মাস ধরে করা হয়েছে। বিরোধীরা যাতে বিরোধী দলনেতার স্বীকৃতি না পায়, সেই কারণে ষড়যন্ত্রও করা হয়েছে। দলকে ভাঙানো হয়েছে এবং বিধায়ক-সাংসদদেরও ভাঙানো হয়েছে। এইসব করে কোনও লাভ নেই। গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক নই।’’

তবে সিজিও কমপ্লেক্সের মতো সোমবার, অভিষেকের হাজিরার জন্য বাড়তি কোনও নিরাপত্তা ছিল না। কোনও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়নি। বলা চলে, সোমবার তেমন কোনও তৎপরতা চোখেই পড়েনি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

কবে গ্রেফতার হবে অরূপ বিশ্বাস? সাফ জানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ
NCPI দলের সঙ্গে মিশে যাচ্ছে তৃণমূলের বিদ্রোহী ব্লক, কী বলছেন NCPI জেনারেল সেক্রেটারি শান্তনু দে?